ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ তথা পবিত্র ঈদে বিলাদতে রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা ফরয (৫১)
, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) পবিত্র দ্বীন শিক্ষা
وَشِفَاءٌ لِمَا فِي الصُّدُورِ
এবং তোমাদের অন্তরের আরোগ্যদানকারী অর্থাৎ তোমাদের অন্তরকে পরিশুদ্ধ বা ইছলাহ করার জন্য আরোগ্যকারী এসেছেন।
وَهُدًى وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ
এবং মু’মিনদের জন্য হিদায়েত মুবারক দানকারী এবং রহমত মুবারক দানকারী এসেছেন।
قُلْ بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَلِكَ فَلْيَفْرَحُوا
আয় আমার সম্মানিত হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি বলুন, মহাসম্মানিত ফযল ও মহাসম্মানিত রহমত মুবারক স্বরূপ তারা যে আপনাকে লাভ করেছে সেজন্য অবশ্যই তারা যেন খুশি মুবারক প্রকাশ করে।
هُوَ خَيْرٌ مِمَّا يَجْمَعُونَ
এই খুশি মুবারক প্রকাশ করাটা তাদের সমস্ত ইবাদত হতে সর্বশ্রেষ্ঠ ও সর্বোত্তম ইবাদত। সুবহানাল্লাহ!
এ আয়াত শরীফ উনার অনেক লম্বা আলোচনা ও লম্বা কথা রয়েছে।
সংক্ষিপ্ত যে বিষয় সেটা হচ্ছে, মহান আল্লাহ পাক তিনি যে ইরশাদ মুবারক করেছেন-
يَاأَيُّهَا النَّاسُ قَدْ جَاءَتْكُمْ
হে মানুষেরা! তোমাদের কাছে এসেছেন
مَوْعِظَةٌ مِنْ رَبِّكُمْ
তোমাদের যিনি রব তায়ালা উনার তরফ থেকে মহান নছীহতকারী,
وَشِفَاءٌ لِمَا فِي الصُّدُورِ
যিনি অন্তরকে অর্থাৎ অন্তরের মধ্যে যে রোগ রয়েছে তা থেকে তোমাদেরকে আরোগ্য করে দেন।
এখানে মূল যে অর্থ তা হচ্ছে মহান আল্লাহ পাক উনার যিনি হাবীব তিনি তোমাদেরকে ইছলাহ করে দিবেন।
وَيُزَكِّيكُمْ
তোমাদেরকে অর্থাৎ জিন-ইনসানকে ইছলাহ করবেন।
وَهُدًى وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ
হিদায়াতকারী এসেছেন, তোমাদেরকে হিদায়াত দান করতে। আর যিনি তোমাদেরকে আরোগ্য করবেন তিনি হচ্ছেন তোমাদের জন্য রহমত স্বরূপ।
এরপর মহান আল্লাহ পাক বলেন-
قُلْ بِفَضْلِ اللهِ وَبِرَحْمَتِهِ
আয় আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি বলুন, মহান আল্লাহ পাক উনার সম্মানিত ফযল
وَبِرَحْمَتِهِ
এবং সম্মানিত রহমত অর্থাৎ আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে তারা পেল
فَبِذَلِكَ
এইজন্য
فَلْيَفْرَحُوا
তারা খুশি প্রকাশ করুক।
هُوَ خَيْرٌ مِمَّا يَجْمَعُونَ
তারা যে দুনিয়াবী সম্পদ উপার্জন করে থাকে, জমা করে থাকে, সঞ্চয় করে থাকে, তাদের আল-আওলাদ, আত্মীয়-স্বজন, জ্ঞাতি-গোষ্ঠি, স্থাবর-অস্থাবর সম্পদ যা রয়েছে, ধন-দৌলত, টাকা-পয়সা, গাড়ি-বাড়ি যা কিছু রয়েছে তার থেকে অনেক অনেক বেশি সম্মানিত, ফযীলতপ্রাপ্ত হচ্ছে খুশি মুবারক প্রকাশ করা অর্থাৎ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে লাভ করার কারণে খুশি মুবারক প্রকাশ করা।সুবহানাল্লাহ!
আল্লাহ পাক তিনি এখানে স্পষ্ট বলে দিয়েছেন কুরআন শরীফের মধ্যেই। সমস্ত মানুষকে সম্বোধন করে বলে দিয়েছেন যে, তোমাদের কাছে এসেছেন নছীহত দানকারী, শিফা দানকারী, হিদায়েত দানকারী, রহমত দানকারী অর্থাৎ মহান আল্লাহ পাক উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মহান আল্লাহ পাক উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এসেছেন, তোমাদের কাছে আমি উনাকে পাঠিয়েছি। মহান আল্লাহ পাক তিনি বলেন, আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে পাঠিয়েছি। এ কারণে তারা মহান আল্লাহ পাক উনার কাছে فَلْيَفْرَحُوا খুশি মুবারক প্রকাশ করুক। এবং কতটুকু খুশি মুবারক প্রকাশ করবে। দুনিয়াবী যত বিষয় রয়েছে তার চেয়ে বেশি খুশি প্রকাশ করবে।
যেমন একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। কোন লোকের যদি সন্তান হয় সে খুশি হয়। কতটুকু খুশি হয়? এটা যার যে অবস্থা সে অনুযায়ী সে খুশি হয়। এখন তার চেয়ে তাকে বেশি খুশি হতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফিক্বাহ বা ফতওয়ার সকল কিতাবেই গান-বাজনা, বাদ্য-যন্ত্র ইত্যাদিকে হারাম ফতওয়া দেয়া হয়েছে
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (১৬তম পর্ব)
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (১৮)
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ফিঙ্গারপ্রিন্ট বা আঙ্গুলের ছাপ শরীয়তসম্মত, নিখুঁত, ব্যবহারে সহজ এবং রহমত, বরকত, সাকীনা লাভের কারণ (৬)
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শেখ চুল্লির দুনিয়াবী সম্পদ গড়ার অলীক কল্পনা এবং হাক্বীক্বত বাস্তবতা
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যবসা করা হালাল ও সুন্নত আর সুদ হারাম
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (৭)
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যে নিজে পর্দা করে না ও অধীনস্থদের পর্দা করায় না সে দাইয়ূছ
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












