ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা বেমেছাল মর্যাদার অধিকারী (৯৪)
, ০৬ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ তাসি, ১৩৯৩ শামসী সন , ২৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ১১ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পবিত্র দ্বীন শিক্ষা
আরো বললেন-
وَلَوْلا إِذْ سَمِعْتُمُوهُ قُلْتُم مَّا يَكُونُ لَنَا أَن نَّتَكَلَّمَ بِهٰذَا سُبْحَانَكَ هٰذَا بُهْتَانٌ عَظِيمٌ
যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি আরো বললেন, কি বললেন? তোমরা সাবধান হয়ে যাও!
وَلَوْلا إِذْ سَمِعْتُمُوهُ قُلْتُم
যখন তোমরা শুনলে তখন কেন বললে না-
مَّا يَكُونُ لَنَا أَن نَّتَكَلَّمَ بِهٰذَا سُبْحَانَكَ هٰذَا بُهْتَانٌ عَظِيمٌ
তোমরা কেন এ কথা বললে না, তোমাদের বলা উচিত ছিলো। কি বলা উচিত ছিলো? এ বিষয় আমাদের কথা বলার কোন অধিকার নেই। যিনি খ¦লিক্ব যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি যেমন পবিত্র উনারাও সেরকম পবিত্র। এটা প্রকাশ্য অপবাদ। নাউযুবিল্লাহ! কাজেই সেটাতো আগেই বলে দেয়া হয়েছে, তাহলে পরে কথা আসবে কেন। তাহলে কেন চূ-চেরা, কীল-কাল করতে হবে। সেটা আবার মহান আল্লাহ পাক তিনি নিষেধ করে দিয়েছেন, কি বলেছেন?
يَعِظُكُمُ اللهُ أَن تَعُودُوا لِمِثْلِهٖ أَبَدًا إِن كُنتُمْ مُّؤْمِنِينَ
এখানে কঠিন কথা বলা হয়েছে। যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বলছেন-
يَعِظُكُمُ اللهُ
তোমাদেরকে নছীহত করা হচ্ছে। তোমরা সাবধান হয়ে যাও। জিন-ইনসান, সমস্ত সৃষ্টি সাবধান হয়ে যাও।
أَن تَعُودُوا لِمِثْلِهٖ أَبَدًا إِن كُنتُمْ مُّؤْمِنِينَ
যদি তোমরা মু’মিন হয়ে থাকো আর ভবিষ্যতে কখনও হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের শান মুবারকে এ ধরনের কোন কথা বলবে না। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
يَعِظُكُمُ اللهُ
তোমাদেরকে ওয়াজ করা হচ্ছে, নছীহত করা হচ্ছে। তোমরা যদি মু’মিন হয়ে থাকো, ঈমানদার বলে দাবি করে থাকো এ ধরনের কথা তোমরা কখনও বলবে না।
তাহলে তো ফায়ছালা হয়ে গেল। আর এখানে কথা কি থাকতে পারে।
تَبْتَغِي مَرْضَاتَ أَزْوَاجِكَ وَاللهُ غَفُورٌ رَّحِيمٌ
এই পবিত্র আয়াত শরীফ সম্পর্কে তারা বিভ্রান্তিতে পড়েছে, কারণ হচ্ছে তারা এর অর্থ বুঝে নাই। শুধু আরবী জানলেই অর্থ করা যায় না, ব্যাখ্যা করা যায় না, পবিত্র কালামুল্লাহ শরীফ উনার সম্পর্কে আমি আগেই বলেছি। এই বিষয়টা এখানে যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি জানেন, কেন এটা হারাম করলেন। এটার মধ্যে ঘ্রাণ ছিলো, ঘ্রাণ থাকলে যেহেতু পছন্দ নয় সেজন্য। কারো রেজামন্দীর জন্য নয়। যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক উনার রেজামন্দি ও সন্তুষ্টি মুবারক হাছিলের জন্যই তিনি এটা হারাম করেছেন এবং তিনি ওহী মুবারক দ্বারা নিয়ন্ত্রিত। তাহলে কি তিনি ওহী মুবারকের বাইরে ছিলেন। নাউযুবিল্লাহ! এখন বাতিল ফিরক্বা যারা আসলে এদের ইলিম-কালামের অভাবের কারণে, অন্তরে কিছু অপরিচ্ছন্নতা থাকার কারণে তারা এই কথা বলেছে। যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَاللهُ غَفُورٌ رَّحِيمٌ
যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ক্ষমাশীল ও দয়ালু। কার জন্য তিনি ক্ষমাশীল ও দয়ালু? এরা কিন্তু অর্থ উল্টা বুঝেছে। তারা বলে মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এটা ভুল করেছেন এজন্য তিনি তাওবা করলে ক্ষমা করে দিবেন। নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! এটাতো উল্টা অর্থ হচ্ছে-
وَاللهُ غَفُورٌ رَّحِيمٌ
তোমরা উম্মত যারা এ বিষয় ভুল বলতেছ, তোমরা ক্ষমা প্রার্থণা করো যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (৫)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া হারাম
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত আবদুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (৬)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কদমবুছী করা খাছ সুন্নত মুবারক
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সম্মানিত হযরত ইমাম পরিবার আলাইহিমুস সালাম উনাদেরকে অবরোধ ও ফোরাত নদীর পানি পান করতে বাধা প্রদান
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্রতা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল (১০)
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কারবালার ঘটনার জন্য মালউন ইয়াযিদ লানতুল্লাহি আলাইহি দায়ী এবং সে কাফির (২)
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন মুবারক করার ক্ষেত্রে সর্বোচ্চ আদব-শরাফত বজায় রাখতে হবে
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












