ছহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা বেমেছাল মর্যাদার অধিকারী (৯৩)
, ৩রা রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৩ তাসি, ১৩৯৩ শামসী সন , ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ০৮ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পবিত্র দ্বীন শিক্ষা
আর হিংসা-বিদ্বেষ সম্পর্কে যেটা বলা হয়-
إنَّ الْحَسَدَ لَيَأْكُلُ الْحَسَنَاتِ كَمَا تَأْكُلُ النَّارُ الْحَطَبَ
নিশ্চয়ই হিংসা মানুষের নেকীগুলো ধ্বংস করে দেয়, কিভাবে? আগুন যেমন লাকড়ীকে ধ্বংস করে দেয়, ঠিক সে রকমই ধ্বংস করে দেয়। নাউযুবিল্লাহ!
وَاللهُ يَشْهَدُ إِنَّ الْمُنَافِقِينَ لَكَاذِبُونَ
নিশ্চয়ই যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি সাক্ষী যারা মুনাফিক তারাই মিথ্যাবাদী। নাউযুবিল্লাহ!
যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বলেন-
لَّعْنَتَ اللهِ عَلَى الْكَاذِبِينَ
নিশ্চয়ই যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক উনার লা’নত যারা মিথ্যাবাদী তাদের প্রতি। নাউযুবিল্লাহ! তাহলে কি করে চিন্তা করা যেতে পারে উনারা হিংসা-বিদ্বেষ করেছেন, উনারা মিথ্যা বলেছেন। নাউযুবিল্লাহ! এই সমস্ত কথা তারা বলে থাকে, বই পুস্তকে তারা লিখে থাকে, অনেক মাশহুর ব্যক্তিও আছে এরকম। সতিনে সতিনে যেমন ঝগড়া করে উনারা এরকম করেছেন। নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! এ চিন্তা কারাটাও কাট্টা কুফরীর অন্তর্ভুক্ত। এটা অন্তরে স্থান দেয়াও কাট্টা কুফরী। এ বিষয়টা কিন্তু যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি পবিত্র সূরা নূর শরীফে আগেই নাযিল করে দিয়েছেন। ইফকের যে ঘটনা এটা কিন্তু আগের ঘটনা। এটা হচ্ছে ৫ম হিজরীর শেষ ৬ষ্ঠ হিজরীর শুরু ইফকের ঘটনা। এই ঘটনা হচ্ছে মুখতালিফ ৭, ৮, ৯। ঠিক আছে পরে আমরা ফায়ছালা করবো। এই বিষয়টা, সেখানে কিন্তু যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বলেছিলেন। কি বলেছিলেন?
لَوْلا إِذْ سَمِعْتُمُوهُ ظَنَّ الْمُؤْمِنُونَ وَالْمُؤْمِنَاتُ بِأَنفُسِهِمْ خَيْرًا وَقَالُوا هٰذَا إِفْكٌ مُّبِينٌ
যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বললেন-
لَوْلا إِذْ سَمِعْتُمُوهُ
যখন তোমরা শুনলে ইফকের ঘটনাটা
ظَنَّ الْمُؤْمِنُونَ وَالْمُؤْمِنَاتُ بِأَنفُسِهِمْ خَيْرًا وَقَالُوا هٰذَا إِفْكٌ مُّبِينٌ
কেন তোমরা মু’মিন-মু’মিনারা বিশুদ্ধ হুসনে যন পোষণ করতে পারলে না। কেন করলে না, কেন বললে না যে, এটা একটা মহা কঠিন অপবাদ। নাউযুবিল্লাহ! হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের সম্পর্কে যখন শুনলে তোমরা কেন সুধারণা পোষণ করতে পারলে না। যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি কিন্তু এই বিষয়টা বলেছেন। হ্যাঁ হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা সুধারণা পোষণ করেছেন কিন্তু মুনাফিকরা চূ-চেরা, কীল-কাল করেছে, কাফিরেরাও চূ-চেরা, কীল-কাল করেছে। নাউযুবিল্লাহ! এবং তিনি সেই পবিত্র সূরা নূর শরীফ নাযিল করেছেন, একাধারা ১০ খানা পবিত্র আয়াত শরীফ, এরপর আরো ৬ খানা পবিত্র আয়াত শরীফ নাযিল করেছেন।
সেখানে তিনি বলে দিয়েছেন-
مَّا لَيْسَ لَكُم بِهٖ عِلْمٌ وَتَحْسَبُونَهٗ هَيِّنًا وَهُوَ عِندَ اللهِ عَظِيمٌ
(যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক তিনি বললেন,) তোমরা সাবধান হয়ে যাও! হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের সম্পর্কে তোমাদের কোন ইলিম-কালাম নেই। তোমরা এ বিষয়কে হালকা মনে করেছো। অথচ এ বিষয়টি মহান আল্লাহ পাক উনার নিকট অত্যন্ত কঠিন অপরাধ। সুবহানাল্লাহি ওয়া রসূলিহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! এটা কিন্তু কালামুল্লাহ শরীফ উনার মধ্যে আগে নাযিল হয়েছে। সাবধান করে দেয়া হয়েছে, তোমরা সাবধান হয়ে যাও, উনাদের সম্পর্কে তোমাদের কোন ইলিম-কালাম নেই। তোমরা কেন অনুমান করে কথা বলো। নাউযুবিল্লাহ!
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পুরুষের জন্য কমপক্ষে একমুষ্ঠি পরিমাণ দাড়ি রাখা ফরয
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হযরত মাওলানা শাহ ছুফী আবুল খায়ের মুহম্মদ ওয়াজীহুল্লাহ নানুপূরী যাত্রাবাড়ীর হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক (১৩ পর্ব)
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া কবীরা গুনাহ
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কাফিরদের কপটতা ও দ্বি-চারিতা নিয়ে মহান আল্লাহ পাক উনার সতর্কবার্তা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পর্দা করা ফরজ, বেপর্দা হওয়া হারাম
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়তে মদ ও জুয়া হারাম
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পবিত্র সূরা ফাতিহা শরীফে মহান আল্লাহ পাক তিনি বলেন-
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












