মন্তব্য কলাম
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না। যানজট নিরসনের মূল কারণ চিহ্নিত ও পদক্ষেপ নিতে না পারাই ঢাকায় যানজটের প্রধান কারণ। (৬)
, ২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) মন্তব্য কলাম
ঢাকা মহানগরে যানজটের প্রধান প্রধান অনেক কারণ রয়েছে। এর মধ্যে কিছু কারণ হলো-
৪) প্রাতিষ্ঠানিক ও বাণিজ্যিক বিকেন্দ্রীকরণের অভাব:
পুরো বাংলাদেশের প্রশাসনিক, বাণিজ্যিক, শিক্ষা ও স্বাস্থ্য সেবা ঢাকা কেন্দ্রিক। মন্ত্রণালয় থেকে শুরু করে অধিকাংশ অধিদপ্তর, প্রধান প্রধান সরকারী বেসরকারী অফিস, আদালত, বাণিজ্যিক প্রতিষ্ঠান বড় সব হাসপাতাল ও বিশ^বিদ্যালয় ইত্যাদি ঢাকায় অবস্থিত। বাংলাদেশের প্রায় সব গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারি অফিস ঢাকাতেই অবস্থিত।
বাংলাদেশের ৫৬টি মন্ত্রণালয় ও বিভাগ রয়েছে, যার প্রায় সবকটিই ঢাকার “বাংলাদেশ সচিবালয়”এবং এর আশেপাশে অবস্থিত। প্রায় ৩৫০টিরও অধিক অধিদপ্তর থাকলেও স্বাস্থ্য অধিদপ্তর, শিক্ষা অধিদপ্তর ইত্যাদি, মৎস্য অধিদপ্তর এর মতো সিংহভাগ প্রধান কার্যালয় ঢাকাতেই অবস্থিত।
দেশের প্রধান বিচারিক আদালত হাইকোর্ট এবং সুপ্রিমকোর্টও ঢাকায় অবস্থিত। জজ আদালত, চিফ জুডিশিয়াল আদালত, মেট্রোপলিটন আদালতও পুরান ঢাকার ঘিঞ্জি এলাকায় অবস্থিত। এর বাইরে মহানগর দায়রা জজ আদালত, শ্রম আদালত, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং সাইবার ট্রাইব্যুনালের মতো অনেক বিশেষায়িত আদালতও সেখানে অবস্থিত। সরকারী সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন এবং মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ও ঢাকায় অবস্থিত।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পুলিশ, র্যাব, আনসার, বিজিবি, সেনানিবাসগুলোর সদর দপ্তরগুলো ঢাকায় অবস্থিত। শুধু অফিস নয়, দেশের সেরা বড় বড় বিশেষায়িত হাসপাতাল, মেডিকেল কলেজের বেশীরভাগ রাজধানী ঢাকায় অবস্থিত। এতে দূর-দূরান্ত থেকে হাজার হাজার রোগী, শিক্ষার্থী প্রতিদিন ঢাকার ভেতরে প্রবেশ করে।
শুধু অফিস আদালত নয় বর্তমানে ঢাকা মেট্রোপলিটন এলাকার ভেতরে প্রায় ৫০০ থেকে ৭০০টি গার্মেন্টস রয়েছে। এসব প্রতিষ্ঠানে চাকুরী, ব্যবসা ও অন্যান্য সুযোগ সুবিধা থাকায় প্রতিদিন ঢাকার বাইরে থেকে কয়েক লাখ মানুষ ঢাকা শহরে ঢোকে এবং বের হয়।
এদিকে ঢাকাকেন্দ্রীক উন্নয়নের ফলে কাজের সন্ধানে আসা বস্তিবাসীর সংখ্যা বেড়েই চলেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২২ সালের জরিপ অনুযায়ী, ঢাকায় প্রায় ৫,০০০টি বস্তিতে ২২-২৫ লাখ মানুষ বাস করে। যদিও বিশ^ব্যাংক ও ইউএন-হ্যাবিট্যাট এর মতে, ৩০-৪০ লাখ বস্তিবাসী বাস করে। ঢাকায় প্রাতিষ্ঠানিক ও বাণিজ্যিক বিকেন্দ্রীকরণের অভাবে এসব লাখ লাখ বস্তিবাসী ঢাকামূখী হয়েছে। শুধুমাত্র বিকেন্দ্রীকরণের অভাবে সকাল বিকাল ঢাকার রাস্তায় লাখ লাখ মানুষের ঢল নামে। রাস্তায় অতিরিক্ত চাপ সৃস্টি করে। এই বিশাল জন¯্রােত সামাল দেওয়ার মতো রাস্তা ও পরিবহন ব্যবস্থা ঢাকায় নেই।
বিশেষভাবে উল্লেখ্য যে, ঢাকামুখী জন¯্রােত এবং ঢাকায় অবস্থানকারী অতিরিক্ত জনসংখ্যা কোনোভাবেই স্বাভাবিক বিষয় নয়। বরং এটি অসম উন্নয়ন, কর্মসংস্থানের অভাব ও ঢাকা কেন্দ্রীক কেন্দ্রীভূত সুযোগ-সুবিধার ফল। শুধু ফ্লাইওভার বা মেট্রোরেল, আন্ডারপাস, ওভারপাস ইত্যাদি তৈরি করে এই সমস্যা কখনো স্থায়ী সমাধান হবে না। এজন্য প্রয়োজন দেশব্যাপী সুষম আঞ্চলিক উন্নয়ন ও ঢাকার প্রাতিষ্ঠানিক ও বাণিজ্যিক বিকেন্দ্রীকরণ।
-মুহম্মদ জুলফিকার হায়দার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সরকারের এক মূর্খ মন্ত্রী বলেছে তেলের দাম বৃদ্ধিতে মূল্যস্ফীতি হবে না। অথচ তেলের দাম বৃদ্ধিতে প্রথম দাম বাড়বে খাদ্যের।
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অপসংস্কৃতি রোধ করতে হলে কথিত ফ্যাশন হাউজগুলো নিয়ন্ত্রণ করতে হবে
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উগ্র হিন্দুত্ববাদী ভারত এবং পতিত আওয়ামীলীগ চাচ্ছে বাংলাদেশে তথাকথিত জঙ্গী তৎপরতা প্রমাণ করতে।
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুসলমানকে ‘মুসলমানিত্ব’ বুঝতে হবে। ‘আশহাদু আন্না মুহম্মাদার রসূলুল্লাহ’ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাক্বীক্বীভাবে বলতে হবে ও আমলে আনতে হবে।
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রতি বছর শুধু অসুস্থতার কারণে প্রায় ৬৪ লাখ মানুষ দারিদ্র্যের শিকার হচ্ছে।
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রধানমন্ত্রী নিজেই ‘মাননীয়’ শব্দ বাদ দেয়া শুরু করেছেন। বাতিল হয়েছে ‘রাষ্ট্রপতির’ সাথে ‘মহামান্য’ শব্দ ব্যবহারও।
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশের সামরিক ব্যয় গত দশকগুলোতে ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। এই বৃদ্ধি মূলত বেতন, স্থায়ী খরচ এবং চলমান পরিচালনায় ব্যবহৃত হয়েছে। তবে সামরিক আধুনিকায়ন, সমরাস্ত্র ক্রয় এবং নতুন প্রযুক্তি সংযোজনের জন্য মোট বাজেটের মাত্র ২-৪ শতাংশ ব্যয় হয়েছে।
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ্র পরিক্রমায় চললেই সে প্রজ্ঞা পাওয়া সম্ভব ইনশাআল্লাহ
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাম্প্রতিক ঐতিহাসিক বৈদ্যুতিক সংকটকে আরো ঘণীভূত করেছে, দেশকে টাল-মাটাল করেছে আমেরিকান কোম্পানী এক্সিলারেট এনার্জি। তাদের ২০৪০ সাল পর্যন্ত বাংলাদেশের জ্বালানি নিয়ন্ত্রণ এবং বাংলাদেশ থেকে লাখ লাখ কোটি টাকা লুটতরাজের টেকসই পরিকল্পনা।
১০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাম্প্রতিক ঐতিহাসিক বৈদ্যুতিক সংকটকে আরো ঘণীভূত করেছে, দেশকে টাল-মাটাল করেছে আমেরিকান কোম্পানী এক্সিলারেট এনার্জি। তাদের ২০৪০ সাল পর্যন্ত বাংলাদেশের জ্বালানি নিয়ন্ত্রণ এবং বাংলাদেশ থেকে লাখ লাখ কোটি টাকা লুটতরাজের টেকসই পরিকল্পনা।
০৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আর ড্রোন সক্ষমতা বাড়াতে বাজেট মাত্র ৫৭০ কোটি টাকা!!!!!!!!!!!!!!
০৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আর ড্রোন সক্ষমতা বাড়াতে বাজেট মাত্র ৫৭০ কোটি টাকা!!!!!!!!!!!
০৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












