ইমামুল আইম্মাহ, ইমামুল মুসলিমীন, মুহ্ইউস সুন্নাহ, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন,
সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার মাক্বাম মুবারক
(পূর্বে প্রকাশিতের পর)
, ১৪ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৫ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ২৪ এপ্রিল, ২০২৪ খ্রি:, ১১ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) পবিত্র দ্বীন শিক্ষা
তিনি যে সকল হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের ছোহবত মুবারক ইখতিয়ার করেছেন:
হযরত ক্বাযী ইবনে খ্বাল্লিকান ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার আলোচনা মুবারক করতে গিয়ে তিনি বলেন-
وَأَدْرَكَ الاِمَامُ اَبُوْ حَنِيْفَةَ أَرْبَعَةً مِّنَ الصَّحَابَةِ وَهُمْ حَضْرَتْ أَنَسُ بْنُ مَالِكٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ وَعَبْدُ اللهِ بْنُ أَبِيْ أَوْفٰى رَضِىَ اللهُ تَعَالٰـى عَنْهُ بِالْكُوْفَةِ وَسَهْلُ بْنُ سَعْدِ السَّاعِدِيُّ بِالْـمَدِيْنَةِ وَأَبُو الطُّفَيْلِ عَامِرُ بْنُ وَاثِلَةَ بِـمَكَّةَ
অর্থ: হযরত ইমাম আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি তিনি চারজন ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের ছোহবত মুবারক তথা সাক্ষাত মুবারক লাভ করেন। উনারা হলেন, কুফায় হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ও হযরত আব্দুল্লাহ ইবনে আবী আওফা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। মদীনা শরীফে হযরত সাহল ইবনে সা’দ সাঈদী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, মক্কা শরীফে হযরত আবূ তুফাইল আমের ইবনে ওয়াসেলা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাদের সাথে।
ইমাম যাহাবী রহমতুল্লাহি আলাইহি তিনি সাইয়্যিদুনা হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার আলোচনা করতে গিয়ে বলেন-
وُلِدَ سَنَةَ ثَـمَانِيْنَ فِيْ حَيَاةِ صِغَارِ الصَّحَابَةِ رَضِىَ اللهُ تَعَالٰـى عَنْهُمْ
অর্থ: তিনি ৮০ হিজরীতে বিলাদতী শান মুবারক প্রকাশ করে অতি অল্প বয়স মুবারকে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের ছোহবত মুবারক ইখতিয়ার করার সুযোগ পান।
ইমাম আবূ মুহম্মদ আব্দুল্লাহ ইবনে আসআদ ইয়াফেয়ী সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার জীবনী মুবারক আলোচনা করতে গিয়ে বলেন-
وَكَانَ قَدْ أَدْرَكَ أَرْبَعَةً مِّنَ الصَّحَابَةِ وَهُمْ حَضْرَتْ أَنَسُ بْنُ مَالِكٍ رَضِىَ اللهُ تَعَالَى عَنْهُ وَعَبْدُ اللهِ بْنِ أَبِيْ أَوْفىٰ رَضِىَ اللهُ تَعَالى عَنْهُ بِالْكُوفَةُ وَسَهْلُ بْنِ سَعَدِ السَّاعِدِيُّ بِالْـمَدِيْنَةِ وَأَبُو الطُّفَيْلِ عَامِرُ بْنُ وَاثِلَةَ بِـمَكَّةَ
অর্থ: তিনি নিজে চারজন ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে পেয়েছেন। উনারা হলেন কুফায় হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ও হযরত আব্দুল্লাহ ইবনে আবী আওফা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। মদীনা শরীফে হযরত সাহল ইবনে সা’দ সাঈদী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, মক্কা শরীফে হযরত আবূ তুফাইল আমের ইবনে ওয়াসেলা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার সাথে।
হাফেয ইবনে হাজার আসাক্বালানী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন-
أَدْرَكَ الْأِمَامُ اَبُوْ حَنِيْفَةَ جَمَاعَةً مِّنَ الصَّحَابَةِ لِأَنَّه وُلِدَ بِكُوْفَةَ سَنَةَ ثَـمَانِيْنَ مِنَ الْـهِجْرَةِ وَبِـهَا يَوْمَئِذٍ مِّنَ الصَّحَابَةِ عَبْدِ اللهِ بْنِ أَبِيْ أَوْفٰـى رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ فَأَنَّهٗ مَاتَ بَعْدَ ذٰلِكَ بِالْاِتِّفَاقِ وَبِالْبَصْرَةِ يَوْمَئِذٍ حَضْرَتْ اَنَسِ بْنِ مَالِكٍ رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ وَمَاتَ سَنَةَ تِسْعِيْنَ أَوْ بَعْدَهَا.
অর্থ: সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের কয়েকজনকে পেয়েছেন। কেননা তিনি ৮০ হিজরীতে কুফায় বিলাদতী শান মুবারক প্রকাশ করেন। এ সময় অনেক হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা হায়াত মুবারকে ছিলেন। সে সময় কুফায় হযরত আব্দুল্লাহ ইবনে আওফা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি ছিলেন, পরে তিনি বিছালী শান মুবারক প্রকাশ করেন। এ ব্যাপারে ইতিহাসবিদদের ঐক্যমত রয়েছে। বছরায় হযরত আনাস বিন মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি ছিলেন। যিনি ৯০ হিজরীতে বা আরো পরে বিছালী শান মুবারক প্রকাশ করেন।
ইমাম মুহম্মদ ইবনে মুহম্মদ রহমতুল্লাহি আলাইহি যিনি ইবনে বাযযায করদরী নামে খ্যাত তিনি বলেন-
اِتَّفَقَ الْـمُحَدِّثُوْنَ عَلٰى اَنَّ أَرْبَعَةً مِّنْ أَصْحَابِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانُوْا عَلٰى عَهْدِهٖ فِي الْاَحْيَاءِ
অর্থ: মুহাদ্দিছগণ এ কথার উপর একমত যে, সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার যামানায় চারজন ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম জীবিত ছিলেন।
সেই চারজন ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের মধ্যে হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আবী আওফা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত সাহল ইবনে সা’দ সাঈদী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ও হযরত আবূ তুফাইল আমের ইবনে ওয়াসেলা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু অন্তর্ভুক্ত ছিলেন। সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি উনাদের ছোহবত মুবারক ইখতিয়ার করার উপর হযরত মুহাদ্দিছীনে কিরাম রহমাতুল্লাহি আলাইহিম উনারা একমত। (চলবে)
-০-
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












