যাকাত সম্পর্কিত আহকাম, মাসায়িল ও ফাযায়িল (১৫)
, ২২ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ আশির, ১৩৯৩ শামসী সন , ১২ মার্চ, ২০২৬ খ্রি:, ২৭ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) পবিত্র দ্বীন শিক্ষা
ছদাক্বাতুল ফিতর কতটুকু দিবেন :
যাদের উপর ছদাক্বাতুল ফিতর ওয়াজিব অর্থাৎ পবিত্র ঈদের দিন ছুবহি ছাদিক্বের সময় যাদের নিকট নিছাব পরিমাণ (সাড়ে ৭ ভরি স্বর্ণ অথবা সাড়ে ৫২ ভরি রূপা অথবা এর সমপরিমাণ মূল্য) সম্পদ থাকে তাদের প্রত্যেককেই নিজ নিজ এলাকা অনুযায়ী দুই মুদ (আধা ছা’) গম যা বর্তমান মেট্রিক পদ্ধতির হিসেবে অনুযায়ী ১৬৫৭ গ্রাম আটা বা এর সমপরিমাণ মূল্য দান করতে হবে।
এ প্রসঙ্গে হযরত আবদুল্লাহ ইবনে আবূ ছু’আইর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার বর্ণিত পবিত্র হাদীছ শরীফ ছাড়া আরো অনেক হাদীছ শরীফ বর্ণিত রয়েছে-
كنا نؤدى زكوة الفطر على عهد رسول الله صلى الله عليه وسلم مدين من قمح، بالـمد الذى تقتاتون به.
অর্থ : হযরত আসমা বিনতে আবূ বকর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি বলেন, যে মুদ (পাত্র) দ্বারা তোমরা খাদ্যবস্তু গ্রহণ করে থাক এমন দুই মুদ (অর্ধ ছা’) আটা আমরা সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যামানায় ছদকাতুল ফিতর আদায় করতাম। (মুসনাদে আহমদ ৬/৩৪৬)
ان النبي صلى الله عليه وسلم بعث مناديا ينادى فى فجاج مكة : الا ان صدقة الفطر واجب على كل مسلم، ذكر او انثى، حر او عبد، صغير او كبير، مدان من قمح، او صاع مـما سواه من الطعام.
অর্থ : হযরত আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আছ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি একজন ঘোষক প্রেরণ করলেন তিনি যেন পবিত্র মক্কা শরীফ উনার পথে পথে এ ঘোষণা করেন যে- জেনে রেখো! প্রত্যেক মুসলিম পুরুষ-মহিলা, গোলাম-স্বাধীন, ছোট-বড় প্রত্যেকের উপর ছদাক্বাতুল ফিতর ওয়াজিব। দুই মুদ (আধা ছা’) গম কিংবা এক ছা’ অন্য খাদ্যবস্তু। (জামে তিরমিযী ১/৮৫)
বস্তুত সম্মানিত হানাফী মাযহাব মতে, আটা বা তার মূল্য ব্যতীত অন্য কিছু যেমন- চাল, খেজুর ইত্যাদি দিয়ে ফিতরা দেয়া জায়িয নেই।
টাকা দিয়ে ছদাক্বাতুল ফিতর আদায় করা বৈধ :
অনেকে বলে থাকে, টাকা দিয়ে ছদাক্বাতুল ফিতর আদায় হবে না। খাদ্য সামগ্রীই দিতে হবে। অথচ তাদের এমন বক্তব্য নেহায়েত হাস্যকর। বিখ্যাত ইমাম ও মুহাদ্দিছ হযরত ইবনে আবী শায়বা রহমতুল্লাহি আলাইহি তিনি উনার “মুছান্নাফে আবী শায়বা” কিতাবে একটা বাব রচনা করেছেন যার নাম-
فِىْ اِعْطَاءِ الدّرْهَمِ فِىْ زَكَاةِ الْفِطْرِ
অর্থাৎ “ছদাক্বাতুল ফিতর দিরহাম বা টাকা দ্বারা আদায় করা সম্পর্কে”। এই অধ্যায় থেকে কয়েকটি পবিত্র হাদীছ শরীফ উল্লেখ করা হলো-
حَدَّثَنَا اَبُو اُسَامَةَ عَنْ زُهَيْرٍ قَالَ سَـمِعْتُ اَبَا اِسْحَاقَ يَقُولُ اَدْرَكْتُهُمْ وَهُمْ يُعْطُونَ فِىْ صَدَقَةِ رَمَضَانَ الدَّرَاهِمَ بِقِيمَةِ الطَّعَامِ
অর্থ : হযরত আবূ উসামা রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত যুহাইর রহমতুল্লাহি আলাইহি উনার থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমি হযরত আবূ ইসহাক রহমতুল্লাহি আলাইহি উনার থেকে শুনেছি যে, তিনি বলেছেন, আমি হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদেরকে এই অবস্থায় পেয়েছি যে, উনারা পবিত্র রমাদ্বান মাসে ছদাক্বাতুল ফিতর খাবারের বিনিময়ে দিরহাম বা টাকা দ্বারা আদায় করতেন। উক্ত বর্ণনার সনদ সম্পূর্ণ ছহীহ। (ইবনে আবি শায়বা-৩/১৭৪, পবিত্র হাদীছ নং ১০৪৭২)
عَنْ هِشَامٍ عَنِ الْـحَسَنِ رَحْـمَةُ اللهِ عَلَيْهِ قَالَ لَا بَاْسَ اَنْ تُعْطِىَ الدَّرَاهِمَ فِىْ صَدَقَةِ الْفِطْرِ
অর্থ : হযরত হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, দিরহাম বা টাকা দ্বারা ছদাক্বাতুল ফিতর আদায় করার দ্বারা কোনো সমস্যা নেই। (ইবনে আবি শায়বা-৩/১৭৪; হাদীছ শরীফ নং ১০৪৭১, ইকমালু মুয়লিম শরহে মুসলিম ৩/২৫৭)
عَنْ قُرَّةَ قَالَ جَاءَنَا كِتَابُ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ رَحْـمَةُ اللهِ عَلَيْهِ فِي صَدَقَةِ الْفِطْرِ نِصْفُ صَاعٍ عَنْ كُلِّ انْسَانٍ اَوْ قِيمَتُهُ نِصْفُ دِرْهَمٍ
অর্থ : হযরত র্কুরাহ রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমাদের কাছে হযরত উমর ইবনে আব্দুল আযীয রহমতুল্লাহি আলাইহি উনার ছদাক্বাতুল ফিতর সস্পর্কে একটি চিঠি আসলো যে, প্রত্যেক মানুষের জন্যে অর্ধ ছা’ অথবা অর্ধ ছা’র পরিমাণ দিরহাম বা টাকা হচ্ছে ছদাক্বাতুল ফিতর। (ইবনে আবি শায়বা-৩/১৭৪; হাদীছ শরীফ নং ১০৪৭০)
উপরোক্ত পবিত্র হাদীছ শরীফ উনার বর্ণনা থেকে প্রমাণিত হলো ফিতরার জন্যে নির্ধারিত খাদ্য সামগ্রীর সমমূল্য দিরহাম বা টাকা দিয়ে দেয়া যাবে, যা ছহীহ হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (১০)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছবি তোলা হারাম, যা জাহান্নামী হওয়ার কারণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত আশূরা শরীফ উনাকে যারা সম্মান করবে তাদের জন্য-
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা মতে কুলাঙ্গার ইয়াযীদ লা’নাতুল্লাহি আলাইহি কাট্টা কাফির ও চিরজাহান্নামী (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পৃথিবীকে পরিবর্তন করার চেয়ে নিজেকে পরিবর্তন করা সহজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিষয় কেবল তিনটি অবস্থায়ই জানা যায়।
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত মীলাদ শরীফ পাঠে অনন্য তাজদীদ মুবারক (৪)
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












