মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা

সাইয়্যিদুনা হযরত ইমামুল খ্বামিস মিন আহলে বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শুক্রবার, ১৪ জুন, ২০২৪, বিকাল ৪:০২
সাইয়্যিদুনা হযরত ইমামুল খ্বামিস মিন আহলে বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক

পরিচিতি মুবারক:
সাইয়্যিদুনা হযরত ইমামুল খ্বামিস মিন আহলে বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের ১২ ইমামগণের মধ্যে ৫ম ব্যক্তিত্ব। তিনি হচ্ছেন সাইয়্যিদুশ শুহাদা, সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ, হযরত ইমামুছ ছালিছ মিন আহলে বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত দৌহিত্র এবং হযরত ইমামুর রবি’ মিন আহলে বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (হযরত ইমাম যায়নুল আবেদীন আলাইহিস সালাম) উনার সম্মানিত আওলাদ। সুবহানাল্লাহ! উনার সম্মানিতা মাতা ছিলেন হযরত ফাতেমা বিনতে হযরত ইমামুছ ছানী মিন আহলে বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সুবহানাল্লাহ! উনার আসল নাম মুবারক হযরত মুহম্মদ আলাইহিস সালাম, কুনিয়াত মুবারক আবু জা’ফর এবং লক্বব মুবারক বাকির, শাকির ও হাদী। উনার সম্মানিত পিতা হযরত ইমামুর রবি’ মিন আহলে বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিছালী শান মুবারক প্রকাশের সময় উনার বয়স মুবারক হয়েছিলেন প্রায় সাড়ে ২৬ বৎসর। হযরত ইমাম বাকির আলাইহিস সালাম এই সম্মানিত নাম মুবারকেই তিনি সুপরিচিত ছিলেন। সুবহানাল্লাহ! তবে ইমামুল খ্বামিস এ লক্বব মুবারকে উনাকে সম্বোধন করাই আদব।

বিলাদতী শান মুবারক প্রকাশ:
হিজরী ৬৭ সনে ১লা রজবুল হারাম শরীফ, ইয়াওমুল জুমুয়া শরীফ, তিনি বিলাদতী শান মুবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ!

পবিত্র হাদীছ শরীফ রেওয়ায়েত:
সাইয়্যিদুনা হযরত ইমামুল খ্বামিস মিন আহলে বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্ল¬াম উনার এবং হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনাদের থেকে মুরসাল সূত্রে পবিত্র হাদীছ শরীফ রেওয়ায়েত করেছেন। সুবহানাল্লাহ!
তিনি হযরত ইমামুছ ছানী মিন আহলে বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং হযরত ইমামুছ ছালিছ মিন আহলে বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের থেকেও মুরসাল সূত্রে পবিত্র হাদীছ শরীফ রেওয়ায়েত করেছেন। সুবহানাল্লাহ! তাছাড়া হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা এবং বিশিষ্ট হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের অনেকের কাছ থেকে তিনি মুরসাল সনদে হাদীছ শরীফ বর্ণনা করেছেন। তবে তিনি অধিক হাদীছ শরীফ রেওয়ায়েতকারী ছিলেন না। পবিত্র হাদীছ শরীফ রেওয়ায়েতে উনি উনার সম্মানিত পিতা ও সম্মানিত আওলাদ হযরত ইমামুস সাদিস মিন আহলে বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মতই ছিলেন। উনাদের তিন জনের প্রত্যেকের বর্ণিত পবিত্র হাদীছ শরীফ সংখ্যার দিক দিয়ে পবিত্র হাদীছ শরীফ উনার একটি বড় ধরণের কিতাব হবে না। তবে উনাদের সকলেরই মাসয়ালা-মাসায়েল ও ফতওয়ার সংখ্যা ছিল প্রচুর। সুবহানাল্লাহ!
সাইয়্যিদুনা হযরত ইমামুল খ্বামিস মিন আহলে বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত আওলাদ হযরত ইমামুস সাদিস মিন আহলে বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনিসহ আরো অসংখ্য রাবী উনার থেকে হাদীছ শরীফ বর্ণনা করেছেন। যাঁরা উনার নিকট থেকে পবিত্র হাদীছ শরীফ বর্ণনা করেছেন উনারা এবং অন্যান্য অনেক লোক উনার মুরীদ ও খলীফা ছিলেন। হানাফী মাযহাবের ইমাম, ইমামে আ’যম হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তিনি প্রথমে উনার হাত মুবারকে বাইয়াত গ্রহণ করেছিলেন এবং অতঃপর উনার সম্মানিত আওলাদ হযরত ইমামুস সাদিস মিন আহলে বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার হাতে বাইয়াত হয়েছিলেন। সুবহানাল্লাহ!

বিছালী শান মুবারক প্রকাশ:
হিজরী ১১৭ সনে পবিত্র মাহে যিলহজ্জ শরীফ উনার ৭ তারিখ, পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম অর্থাৎ ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) হিশাম বিন আবদুল মালিকের খিলাফতকালে তিনি বিছালী শান মুবারক প্রকাশ করেন। তখন উনার বয়স মুবারক হয়েছিলেন ৫০ বছর ৫ মাস ৬ দিন। জান্নাতুল বাকীতে উনার সম্মানিত পিতা, হযরত ইমামুর রবি’ মিন আহলে বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র রওযা শরীফ উনার পাশে উনাকে দাফন করা হয়। উনার পাঁচ আওলাদ এবং দুই কন্যা সন্তান ছিলেন। সুবহানাল্লাহ! (মিরাতুল আসরার)
হযরত উরওয়া বিন আবদিল্লাহ বিন কুশাইর রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি হযরত ইমামুস সাদিস মিন আহলে বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে জিজ্ঞাসা করলাম, আপনার সম্মানিত পিতা উনার কাফন মুবারকে কিরূপ কাপড় ব্যবহার করেছিলেন? তিনি বললেন, আমার সম্মানিত পিতা আমাকে ওছীয়ত করেছিলেন, আমি যেন উনার ব্যবহৃত ক্বামীছ মুবারক, উনার ইযার মুবারক এবং উনার পরিধানের চাদর মুবারক দ্বারা উনার কাফন মুবারকের ব্যবস্থা করি এবং এতদসঙ্গে যেন একটি ইয়ামানী চাদর মুবারক ক্রয় করে দেই। কারণ নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্ল¬াম উনার সম্মানিত পবিত্র কাফন মুবারকে তিনটি কাপড় দেয়া হয়েছিল, তন্মধ্যে একটি ছিল ইয়ামানী চাদর মুবারক। আমি উনার ওছীয়ত মোতাবেক উনার কাফন মুবারকের ব্যবস্থা করেছিলাম। সুবহানাল্লাহ!
(সূত্র: মিরআতুল আসরার, হিলয়াতুল আওলিয়া, সিয়ারু আ’লামিন নুবালা, শাওয়াহেদুন নবুয়ত, দৈনিক আল ইহসান শরীফ, অন্যান্য সীরত গ্রন্থাবলী)।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): ২৩ ঘণ্টা আগে ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ২৩ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২৩ ঘণ্টা আগে ‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ১ দিন আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ১ দিন আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ১ দিন আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ১ দিন আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ২ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৫ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৫ দিন আগে