সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার নছীহত মুবারক: মহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান (১ম পর্ব)
, ২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) মহিলাদের পাতা
মহান আল্লাহ পাক তিনি পবিত্র সূরা মুয্যাম্মিল শরীফ উনার ৮,৯ নং পবিত্র আয়াত শরীফ সমূহে ইরশাদ মুবারক করেন,
وَاذْكُرِ اسْمَ رَبِّكَ وَتَبَتَّلْ إِلَيْهِ تَبْتِيْلًا. رَّبُّ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ لَا إِلٰـهَ إِلَّا هُوَ فَاتَّخِذْهُ وَكِيْلًا
অর্থ : আপনার রব মহান আল্লাহ পাক উনার নাম মুবারক স্মরণ করুন এবং উনার দিকে মনোনিবেশ করার মত মনোনিবেশ করুন। যিনি পূর্ব-পশ্চিমের মহান রব তা‘য়ালা। তিনি ব্যতীত কোন ইলাহ নেই। উনাকেই কার্যসম্পাদনকারী হিসাবে গ্রহণ করুন।
মহান আল্লাহ পাক তিনি পবিত্র সূরা বাক্বারা শরীফ উনার ১৫২নং পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক করেন,
فَاذْكُرُوْنِىْ أَذْكُرْكُمْ وَاشْكُرُوْا لِىْ وَلَا تَكْفُرُوْنِ ﴿١٥٢﴾
অর্থ : তোমরা আমাকে স্মরণ করো। আমিও তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো এবং কুফরী করো না।
পবিত্র আয়াত শরীফদ্বয় উনাদের মধ্যে বলা হয়েছে যে, বান্দা যেন মহান আল্লাহ পাক উনার নাম মুবারক স্মরন করে এবং উনার দিকে মনোনিবেশ করে, তাহলে তিনি তাকে স্মরন করবেন অর্থাৎ রহমত নাযিল করবেন এবং সন্তুষ্ট হবেন। মহান আল্লাহ পাক তিনিই আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে অফুরন্ত নিয়ামত দান করছেন। এককথায় জীবনে চলার জন্য যা কিছু প্রয়োজন সবকিছুর ব্যবস্থা তিনিই করছেন। তাই সর্বাবস্থায় মহান আল্লাহ পাক উনার নিয়ামত মুবারক উনার শুকরিয়া আদায় করতে হবে, কোন অবস্থাতেই উনার নাফরমানী করা যাবে না।
বলার অপেক্ষা রাখে না, বান্দা মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করলে তিনি বান্দাকে আরও উত্তমভাবে স্মরণ করেন।
এ প্রসঙ্গে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে,
عَنْ أَبِىْ هُرَيْرَةَ رَضِىَ اللهُ عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمْ يَقُوْلُ اللهُ تَعَالٰى أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِىْ بِىْ وَأَنَا مَعَه إِذَا ذَكَرَنِىْ فَإِنْ ذَكَرَنِىْ فِىْ نَفْسِه ذَكَرْتُه فِىْ نَفْسِىْ وَإِنْ ذَكَرَنِىْ فِىْ مَلَإٍ ذَكَرْتُه فِىْ مَلَإٍ خَيْرٌ مِنْهُمْ.
অর্থ: হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন। মহান আল্লাহ পাক তিনি বলেন, “নিশ্চয়ই আমি বান্দার ধারণা অনুযায়ী। যখন সে আমাকে স্মরণ করে তখন আমি তার সাথেই থাকি। যখন সে আমাকে একা স্মরণ করে তখন আমিও তাকে একা স্মরণ করি। আর সে যদি আমাকে মজলিসে স্মরণ করে আমি তাকে এর চেয়েও উত্তম মজলিসে স্মরণ করি। সুবহানাল্লাহ! (বুখারী শরীফ, মুসলিম শরীফ)
মূলত, মহান আল্লাহ পাক তিনি বান্দার সাথেই সবসময় রয়েছেন, কিন্তু বান্দা উপলব্ধি করতে পারেনা। যখন বান্দা মহান আল্লাহ পাক উনার যিকির করার দ্বারা রহমত লাভ করে অর্থাৎ মহান আল্লাহ পাক উনার নৈকট্য লাভ করে তখন তার পক্ষে অনুধাবন করা সম্ভব হয়। আর তখনই তার সমস্ত বিষয় কুদরতীভাবে ফায়সালা হয়ে যায়। সুবহানাল্লাহ!
(সংকলনে : মুহম্মদিয়া জামিয়া শরীফ বালিকা শাখা)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মহিলাদের প্রতি মহান আল্লাহ পাক উনার বিশেষ নির্দেশনা মুবারক- পর্দা পালন করা
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহিলাদের জামায়াতের জন্য মসজিদে ও ঈদগাহে যাওয়া হারাম ও কুফরী (৪)
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ। খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৩)
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পশু-পাখিদের মহব্বত ও সম্মান প্রদর্শনের কিছু নমুনা (১)
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার নছীহত মুবারক: দুনিয়ার মুহব্বত সমস্ত পাপের মূল (২য় পর্ব)
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












