মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ। খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৩)
, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) মহিলাদের পাতা
মহাসম্মানিত মহাপবিত্র ক্বুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল (১):
يُدنينَ عَلَيهِنَّ مِن جَلابيبِهِنَّ
উক্ত পবিত্র আয়াত শরীফ দ্বারা মহিলাদের চেহারাসহ সমস্ত শরীর পর্দায় আবৃত করে ঘর থেকে বের হওয়া স্পষ্টভাবে ফরয প্রমাণিত।
স্বাধীনা মেয়েদেরকে প্রয়োজনে ঘর থেকে বের হওয়ার সময় চেহারা ঢাকার নির্দেশ মুবারক দিয়ে যিনি খ¦ালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
يا أَيُّهَا النَّبِيُّ قُل لِأَزواجِكَ وَبَناتِكَ وَنِساءِ المُؤمِنينَ يُدنينَ عَلَيهِنَّ مِن جَلابيبِهِنَّ ذلِكَ أَدنى أَن يُعرَفنَ فَلا يُؤذَينَ -
অর্থ: মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ও মাহবূব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি মহাসম্মানিতা মহাপবিত্রা হযরত উম্মাহাতুল মুমিনীন আলাইহিন্নাস সালাম, মহাসম্মানিতা মহাপবিত্রা আপনার হযরত বানাত আলাইহিন্নাস সালাম এবং মুমিনগণ উনাদের আহলিয়াগণকে বলে দিন, উনারা যেন উনাদের চাদরের কিয়দংশ মাথার উপর থেকে টেনে নিয়ে চেহারাসহ সমস্ত শরীর পর্দায় আবৃত করে নেয়। এর দ্বারা চিনা যাবে যে, উনারা স¦াধীনা মুমিনা নারী, ফলে উনাদেরকে উত্যেক্ত করা বা কষ্ট দেয়া হবেনা। (পবিত্র সূরা আহযাব : আয়াত শরীফ-৫৯)
উক্ত পবিত্র আয়াত শরীফ উনার ব্যাখ্যায় তাফসীর ও পবিত্র হাদীছ শরীফসমূহে উল্লেখ রয়েছে-
عَنِ حَضْرَتْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللّٰهُ تعالى عَنْهُ أَمَرَ اللّٰهُ نِسَاءَ الْمُؤْمِنِينَ إِذَا خَرَجْنَ مِنْ بُيُوتِهِنَّ فِي حَاجَةٍ أَنْ يُغَطِّينَ وُجُوهَهُنَّ مِنْ فَوْقِ رُؤُوسِهِنَّ بِالْجَلَابِيبِ وَيُبْدِينَ عَيْنًا وَاحِدَةً-
অর্থ: হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়া’লা আনহু উনার থেকে বর্ণিত: তিনি বলেন, উল্লেখিত পবিত্র আয়াত শরীফে মহান আল্লাহ পাক তিনি মুমিনা মহিলাদেরকে এই নির্দেশ প্রদান করেছেন যে, প্রয়োজনে যখন উনারা ঘর থেকে বের হবেন। তখন উনাদের মাথার উপর থেকে জিলবাব বা চাদর টেনে নিয়ে চেহারাসমূহ ঢেকে রাখবেন এবং (পথ চলার জন্য) শুধু মাত্র একটি চক্ষু খোলা রাখবেন। (তাফসীরে ইবনে কাছীর- ৩/৬২৫, শারহুত তাজরীদিছ ছরীহ লি আহাদীছিল জামিয়ি’ছ ছহীহ-৭/১৮, ছহীফাতু আলী ইবনে আবী ত্বলহা আন হযরত ইবনে আব্বাসিন রদ্বিয়াল্লাহু তায়া’লা আনহুমা- ৯১ পৃষ্ঠা, আল হিযাবুশ শারয়ি’য়্যি- ৮ পৃষ্ঠা )
সুনানু সা‘য়ীদ ইবনে মানছূর ৭ম খ-, ৮৪ পৃষ্ঠায় উল্লেখ রয়েছে-
عن حَضْرَتْ خالد بن عبد الله رَحْمَةُ اللهِ عَلَيْهِ عن حَضْرَتْ حصين رَحْمَةُ اللهِ عَلَيْهِ عن حَضْرَتْ أبي مالك رَحْمَةُ اللهِ عَلَيْهِ في قولِهِ عزَّ وجلَّ: {قُلْ لأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِنْ جَلاَبِيبِهِنَّ} إلى قوله {وَكَانَ اللهُ غَفُورًا رَحِيمًا}, قال: كان ناس من المنافقين يتعرضون للنساء, فقيل لهم في ذلك؟! فقالوا: إنما نفعل ذلك بالإماء. فأمروا بذلك حتى يعرفوا من الإماء-
অর্থ: হযরত খালিদ ইবনে আব্দুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি তিনি হযরত হুছাইন রহমাতুল্লাহি আলাইহি উনার থেকে বর্ণনা করেন, তিনি হযরত আবূ মালিক রহমাতুল্লাহি আলাইহি উনার থেকে বর্ণনা করেন, তিনি মহান আল্লাহ পাক উনার বাণী মুবারক-
قُلْ لأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِنْ جَلاَبِيبِهِنَّ} إلى قوله {وَكَانَ اللهُ غَفُورًا رَحِيمًا}
উনার তাফসীর প্রসঙ্গে বলেন, মানুষের মধ্য থেকে কতিপয় মুনাফিক মহিলাদেরকে উত্যেক্ত করার জন্য অনুসন্ধান করতো। তাদেরকে বলা হলো তোমরা এমনটা করো কেন? তখন তারা বললো, আমরা দাসী মনে করে এমনটা করে থাকি। তখন উক্ত পবিত্র আয়াত শরীফ অবতীর্ণ করে স্বাধীনা মহিলাদেরকে চেহারাসহ সমস্ত শরীর আবৃত করে ঘর থেকে বের হওয়ার নির্দেশ দেয়া হয়। যাতে দাসীদের থেকে উনাদেরকে আলাদাভাবে চিনতে পারে।
-মুহম্মদ মুফীদ্বুর রহমান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সর্বক্ষেত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রাধান্য দিতে হবে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহিলাদের প্রতি মহান আল্লাহ পাক উনার বিশেষ নির্দেশনা মুবারক- পর্দা পালন করা
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার নছীহত মুবারক: মহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান (১ম পর্ব)
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মহিলাদের জামায়াতের জন্য মসজিদে ও ঈদগাহে যাওয়া হারাম ও কুফরী (৪)
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
১৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
১৭ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পশু-পাখিদের মহব্বত ও সম্মান প্রদর্শনের কিছু নমুনা (১)
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে
১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী
১৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












