সাইন্সল্যাবে সিটি ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ
রাজধানীর সাইন্সল্যাবে সিটি কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই কলেজের কয়েকশ শিক্ষার্থী ল্যাবএইড হাসপাতালের সামনে সংঘর্ষে লিপ্ত হয়। গতকাল ইয়ামুল আহাদ (রোববার) বিকেল সোয়া ৪টার দিকে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় মিরপুর রোড ও এলিফ্যান্ট রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। শতশত গাড়ি রাস্তায় দাড়িয়ে আছে। তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
সংঘর্ষ থামানোর জন্য দুই কলেজের শিক্ষক ও পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় আলোচনা করেও তাদের শান্ত করতে পারেনি। গতকাল সন্ধ্যার পর পর্যন্ত তাদের মধ্যে সংঘর্ষ চলছিল।
আইডিয়াল কলেজের শিক্ষার্থী শিপন বলেন, সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের এক সহকর্মীকে মারধর করে, খবর পেয়ে সিটি কলেজে যায় তারা। তাদের কাছে মারধরের কারণ জানতে চাইলে তারা আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দেয়। এ সময় সংঘর্ষ শুরু হয়।
অফ
সরেজমিন দেখা গেছে, আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ল্যাব এইড হাসপাতালের পেছনে অবস্থান নিয়েছেন, অপরদিকে সিটি কলেজের সামনের মিরপুর রোড এবং সাইন্সল্যাব ফুটওভার ব্রিজের নিচে সিটি কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়ে একে অপরের দিকে ইটপাটকেল ছুড়ছে। আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজে ভাঙচুর চালায়। তারা সাইনবোর্ড খুলে ফেলে। অপরদিকে, সিটি কলেজের শিক্ষার্থীরাও সংঘবদ্ধ হয়ে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দেয়। সংঘর্ষ পুরো এলাকায় ছড়িয়ে পরে।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।