জুলাই ঘোষণাপত্র:
সাংবিধানিক স্বীকৃতি চায় না বিএনপি
, ১৬ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ ছানী, ১৩৯৩ শামসী সন , ১২ জুলাই, ২০২৫ খ্রি:, ২৮ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্রের সাংবিধানিক নয়, রাষ্ট্রীয় স্বীকৃতির পক্ষে বিএনপি। গত বুধবার ও মঙ্গলবার দুই দফায় অনুষ্ঠিত দলটির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ মত উঠে এসেছে। বৈঠকে মতামত দিয়ে দলটির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা বলেছেন, জাতীয় ঐকমত্যের ভিত্তিতে ঘোষণাপত্র প্রণীত হওয়ার পর রাষ্ট্রের যথাযথ প্রসিডিউর অনুযায়ী এটিকে আর্কাইভ (সংরক্ষণ) করার পক্ষে তারা। সংবিধানের মূলনীতিতে অন্তর্ভুক্তের বিষয়ে একমত নন দলটির নীতিনির্ধারকরা।
সরকার ও রাজনৈতিক সূত্রগুলো জানিয়েছে, চলতি মাসের শেষ সপ্তাহের মধ্যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে চায় সরকার। এটি চূড়ান্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে সরকারের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমদুকে। গত মঙ্গলবার জুলাই ঘোষণাপত্রের একটি খসড়া মতামতের জন্য বিএনপির কাছে পাঠায়। ইতোমধ্যে বিএনপি মতামত সহকারে খসড়াটি পরিকল্পনা উপদেষ্টার কাছে ফেরত পাঠিয়েছে।
দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ঘোষণাপত্র তো ঘোষণাপত্র। এটি একটি রাজনৈতিক দলিল, যা আর্কাইভে (সংরক্ষণাগার) থাকতে পারে।
জুলাই ঘোষণাপত্রকে সংবিধানের মূলনীতিতে অন্তর্ভুক্তের বিষয়ে বিএনপি একমত নয়। এ বিষয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ঘোষণাপত্রের পুরোটা না নিয়ে জুলাই-আগস্ট ছাত্র গণ-অভ্যুত্থানের চেতনাটুকু ধারণ করে স্বীকৃতি দেওয়ার জন্য চতুর্থ তফসিলে শুধু ‘জুলাই অভ্যুত্থান ২০২৪’ আনা যেতে পারে।
বিএনপি জুলাই ঘোষণাপত্রকে চতুর্থ তফসিলে অন্তর্ভুক্ত করার পক্ষে জানিয়ে তিনি বলেন, আর্টিকেল ১০৬ অনুসারে গঠিত অন্তর্র্বতী সরকারের নিয়োগ এবং কর্মকান্ডের বৈধতা চতুর্থ তফসিলে যুক্ত করে বৈধতা দেওয়া যেতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আসন্ন স্থানীয় ভোটে সহিংসতার শঙ্কা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারে কী ঘটছে, বাংলাদেশ সীমান্তে এত আতঙ্ক কেন?
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কমার পরদিনও সরকারি মূল্যে মিলছে না এলপিজি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মাছ-মুরগির দামে ঊর্ধ্বগতি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাড়ছে রাজনৈতিক হানাহানি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশবিরোধী চুক্তি বাতিল, সংখ্যাগরিষ্ঠ জনগণের দ্বীনী ও অর্থনৈতিক অধিকার আদায়ের দাবিতে প্রতিবাদ সমাবেশ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্যার না বলায় পথে দেয়াল তুলে ৪ পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজে ফি আরোপকে ‘অনিবার্য’ মনে করছে ইউরোপের দেশগুলো
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জুনে পয়েন্ট কাটা গেল কত চালকের?
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বৃদ্ধকে রাস্তায় ফেলে যান স্বজনরা, দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)