সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম

ক্যাসিনোকা- অভিযানের নেপথ্য কাহিনী জানলে চমকে যাবেন

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শনিবার, ১২ জুলাই, ২০২৫, সকাল ৭:০২

নিজস্ব প্রতিবেদক:
২০১৯ সালের সেপ্টেম্বর মাস। সারাদেশে শোরগোল ফেলে দিলো সংবাদমাধ্যমের একটি খবর। ক্যাসিনোবিরোধী অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সে বছর ১৮ সেপ্টেম্বর রাজধানীতে ইয়ংমেন্স ফকিরাপুল ক্লাব থেকে শুরু। একই রাতে অভিযান চললো ঐতিহ্যবাহী ওয়ান্ডারার্স ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র, গোল্ডেন ঢাকা বাংলাদেশ ক্লাবে। জব্দ করা হয় ক্যাসিনোতে জুয়া খেলার বিপুল পরিমাণ সামগ্রী। গ্রেপ্তার হয় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া।
হাসিনার আমলে হঠাৎ করে কেন এই ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হলো? কেন এই অভিযানের জেরে যুবলীগ চেয়ারম্যানের পদ হারালেন ওমর ফারুক চৌধুরী? এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা গেছে এক চমকপ্রদ তথ্য। পারিবারিক বিরোধের আলামত পেয়ে ফুঁসে উঠেছিলেন শেখ হাসিনা। যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে শায়েস্তা করতে চেয়েছিলেন। ডানা ছেঁটে দিতে চেয়েছিলেন শেখ ফজলুল করিম সেলিমের।
২০১৯ সালে একদিন লন্ডনে শেখ রেহানাকে ফোন করে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। বোনের বিরুদ্ধে শেখ রেহানাকে উস্কানোর চেষ্টা করেন তিনি। বলেন, বঙ্গবন্ধুর কন্যা হিসাবে শেখ হাসিনা যে সুবিধা পাচ্ছে, শেখ রেহানারও তার ন্যায্য হিস্যা পাওয়া উচিত। আর শেখ রেহানার ন্যায্য হিস্যা আদায়ে যুবলীগ তার পাশে আছে।
ওমর ফারুক চৌধুরীর টেলিফোন যে ট্যাপ করা হতে পারে সেটা তিনি আন্দাজ করতে পারেননি। কিন্তু বাস্তবতা ছিলো ক্ষমতাসীন ও বিরোধী দলের বেশিরভাগ নেতারই ফোন কল রেকর্ড করতো গোয়েন্দা সংস্থা। শেখ রেহানাকে করা ওমর ফারুক চৌধুরীর ফোন কল রেকর্ড গোয়েন্দা সংস্থা তুলে দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। আর এতেই ফুঁসে উঠেন তিনি।
তবে চট করে যুবলীগ চেয়ারম্যানকে অপসারণের বদলে ভিন্ন কৌশল নেন শেখ হাসিনা। রাজধানীতে ওমর ফারুক চৌধুরীর ঘনিষ্ঠ ও শেখ সেলিমের আশির্বাদপুষ্ট, একই সাথে নানা অনিয়ম-দুর্নীতিতে জড়িত যুবলীগ নেতাদের ছেঁটে ফেলার সিদ্ধান্ত নেন।
এই পরিকল্পনার অংশ হিসাবেই তখন বেশ কয়েকদিন ধরে সাঁড়াশি অভিযান চালায় পুলিশ ও র‌্যাব। গ্রেপ্তার হয় কাউন্সিলর তারেকুজ্জামান রাজিব, হাবিবুর রহমান মিজান, ময়নুল হক মঞ্জু, যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়া, ইসমাইল হোসেন সম্রাট, জি কে শামীমকে। শুরুতে কয়েকজনের গ্রেপ্তার নিয়ে মিডিয়াতে ক্ষুব্দ প্রতিক্রিয়া জানান যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। আসলে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা আঁচ করতে পারেননি। কয়েকদিনের মধ্যে ওমর ফারুক চৌধুরীকে যুবলীগ থেকে অপসারণের নির্দেশ দেন শেখ হাসিনা।
ভায়রা শেখ ফজলুল করিম সেলিমের শক্তিতে ৬২ বছর বয়সে যুবলীগের চেয়ারম্যান হয়েছিলেন চট্টগ্রামের ওমর ফারুক চৌধুরী। যখন পদচ্যুত হন, তখন তার বয়স ৭১ বছর। পরে শেখ হাসিনা এই সংগঠন করার জন্য সর্বোচ্চ বয়স সীমা বেঁধে দেন ৫৫ বছর। আত্মীয়-স্বজনের মধ্যে শেখ সেলিমের বিরোধী পরিবার থেকে শেখ ফজলে শামস পরশকে যুবলীগের চেয়ারম্যান ঠিক করে দেন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত জাতীয় সংসদে সুনামগঞ্জ-১ আসনের সরকারি দলে… ৪১ মিনিট আগে বিশ্ববিদ্যালয়ে হলের খাবারে মিলল লার্ভা, প্লেট নিয়ে প্রভোস্টের কক্ষে শিক্ষার্থী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের ডাইনিংয়ে দুপুরের খাবার খেতে গিয়ে তরকারিতে লার্ভা পেয়ে… ৪২ মিনিট আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ে লকডাউন, ৫ ঘণ্টা ধরে অবরুদ্ধ ভিসি সোমবার সকাল ১০টা থেকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এ কর্মসূচি শুরু হয়। আন্দোলনকারীরা উপাচার্যের দপ্… ৪৩ মিনিট আগে চলতি নভেম্বর মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ অবশেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। সব ঠিক থাকলে চলতি মাসেই কেন্দ্রটি… ৪৪ মিনিট আগে ‘আমরা তোমাদের খুঁজে বের করব’, যুক্তরাষ্ট্রের দুই সেনা কর্মকর্তাকে ইরানের হুমকি ইরানের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৮ শিশু নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুই কর্মকর্তাকে দায়ী… ৪৬ মিনিট আগে আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল ৪৭ মিনিট আগে প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি ৪৯ মিনিট আগে মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য… ৫১ মিনিট আগে ‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে… ৫৪ মিনিট আগে নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা ১ ঘণ্টা আগে ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা ১ ঘণ্টা আগে বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। ২২ ঘণ্টা আগে