সর্বজনীন পেনশনের আওতায় আসছে রাষ্ট্রায়ত্ত-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নবীন কর্মচারীরা
সর্বজনীন পেনশন ব্যবস্থাপনার আওতায় আসছেন রাষ্ট্রায়ত্ত-স্বায়ত্তশাসিত ও সমজাতীয় প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। আগামী ১ জুলাই বা তার পরে এসব প্রতিষ্ঠানে যোগ দেওয়া কর্মকর্তা-কর্মচারীরা এ সুবিধার আওতায় আসবেন। সরকারের অর্থমন্ত্রণালয় থেকে সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ‘সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন, ২০২৩’ এর বিধানমতে জারি করা সরকারের এ প্রজ্ঞাপন বুধবার (১৩ মার্চ) গেজেট আকারে প্রকাশিত হয়।
গেজেটে বলা হয়েছে- ‘সরকার সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন, ২০২৩ এর ধারা ১৪ এর উপ-ধারা (২) এর শর্তাংশে প্রদত্ত ক্ষমতাবলে, সব স্ব-শাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং এর অধীনস্থ অঙ্গ প্রতিষ্ঠানগুলোর চাকরিতে যেসব কর্মকর্তা বা কর্মচারী, তারা যে নামেই অভিহিত হোন না কেন, আগামী ১ জুলাই ও তার পরে নতুন যোগদান করবেন, তাদেরকে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনার আওতাভুক্ত করলো।’
এ বিষয়ে জানতে চাইলে জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য গোলাম মোস্তফা বলেন, ‘২০১৪ সালের ১ জুলাই বা তার পরে যেসব কর্মকর্তা-কর্মচারী এসব প্রতিষ্ঠানে যোগদান করবেন, তারা সার্বজনীন পেনশন ব্যবস্থার সঙ্গে যুক্ত হবেন। এসব প্রতিষ্ঠানে বর্তমানে যারা যুক্ত আছেন, তার এর আওতাভুক্ত হবেন না।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।