সর্দি-কাশির অব্যর্থ ভেষজ ওষুধ ‘কালকাসুন্দা’
, ০৭ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৩ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ০২ আগস্ট, ২০২৫ খ্রি:, ১৯ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পাঁচ মিশালী
বাংলার সর্বত্রই এই ফুলটিকে পাওয়া যায়। শহরের পরিত্যক্ত জায়গা থেকে গ্রামের পথে-প্রান্তরে।
আশ্চর্যের বিষয় হলো, ফুলটি অচেনা। আর অচেনা বলেই অবহেলিত, উপেক্ষিত। শরৎকাল এবং হেমন্তকালে বাংলার প্রান্তরে নীরবে ফুটে সে। প্রকৃতির সহজলভ্য অথচ অচেনা ফুল এটি। প্রকৃতিতে অযতেœ বেড়ে ওঠা অচেনা ফুল ‘কালকাসুন্দা’।
এই ফুলটির একটি নাম নানাভাবে অল্প অল্প করে পরিবর্তন হয়েছে। সেগুলো- ‘কলকাসুন্দা’, ‘কালকাসন্দে’ এবং ‘কলকাসুন্দি’। শ্লেষ্মা, কফ, কাশি সারাতে ওষুধ হিসেবে কাজ করে থাকে বলে এই ফুলটির অপর নাম ‘কাশমর্দ’।
জানা যায়, এই গাছের পাতার শির এবং গাছটির ওপরের অংশ একটু বেগুনি রঙের হয় বলে একে ‘কালোকাসুন্দে’ বলে। প্রকৃতিতে এই গাছটির বিস্তার অযতেœ হয়ে থাকে। অনেকে এই গাছটিকে আগাছা হিসেবেই চিনেন। এটি ভেষজ গুল্ম জাতীয় উদ্ভিদ। এর বৈজ্ঞানিক নাম ঝবহহধ ড়পপরফবহঃধষরং খরহহ, এবং এটি খবমঁসরহড়ংধব পরিবারের অন্তর্গত। পূর্ণবয়স্ক কালকাসুন্দা প্রায় ৫-৭ ফুট পর্যন্ত হয়ে থাকে।
চিকিৎসাশাস্ত্রে এ উদ্ভিদটি মানবদেহের জন্য উপকারী। নানা রোগের ভেষজ চিকিৎসায় এই উদ্ভিদটি বেশ কার্যকর। অরুচি, গলা ভাঙা, গলা ও বুক জ্বালায়, দাস্ত বা আমাশয়, কাশি, হাঁপানি এর গাছটির পাতা, ফুল অব্যর্থ পথ্য হিসেবে কাজ করে থাকে।
এই উদ্ভিদটি সর্দি-কাশির ‘যম’! এ কথাটির প্রতীকী অর্থ দাঁড়ায় সর্দি-কাশি যাকে সবচেয়ে বেশি ভয় পায়! ঠা-াজনিত এ রোগগুলো হলে এই উদ্ভিদের ওষুধ আয়ুর্বেদিক চিকিৎসাশাস্ত্রে কার্যকরী প্রমাণিত বলে জানা যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












