সরাসরি বৈঠক করেছে সিরিয়া ও দখলদার ইসরায়েল
, ২৯ মে, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
সাম্প্রতিক সপ্তাহগুলোতে সীমান্ত অঞ্চলে উত্তেজনা প্রশমিত করতে এবং দীর্ঘস্থায়ী শত্রু দুই দেশের মধ্যে সংঘাত রোধ করার লক্ষ্যে সরাসরি বৈঠক করেছে সিরিয়া ও দখলদার ইসরায়েল।
বিষয়টি সম্পর্কে অবগত পাঁচজন ব্যক্তির বরাত দিয়ে সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র দামেস্কের নতুন শাসকদের দখলদার ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনের জন্য উৎসাহিত করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পরামর্শে দখলদার ইসরায়েল সিরিয়ায় বোমাবর্ষণ কমিয়ে আনছে।
দুটি সিরিয়ান এবং দুটি পশ্চিমা সূত্র এবং বিষয়টির সাথে পরিচিত একটি আঞ্চলিক গোয়েন্দা সূত্র জানিয়েছে, ডিসেম্বরে বিদ্রোহী হায়াত তাহরির আল-শাম সিরিয়ার শক্তিশালী বাশার আল-আসাদকে উৎখাত করার পর থেকে মধ্যস্থতাকারীদের মাধ্যমে নেপথ্য আলোচনা করেছে দখলদার ইসরায়েল ও সিরিয়া। আরব আমিরাত এই ধরনের আলোচনায় মধ্যস্থতা করছে।
সিরিয়ার পক্ষ থেকে সূত্রগুলো জানিয়েছে, আসাদের পতনের পর দখলদার ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির সীমান্তবর্তী কুনেইত্রা প্রদেশের গভর্নর নিযুক্ত হয় জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা আহমেদ আল-দালাতি। চলতি সপ্তাহের শুরুতে সিরিয়ার ড্রুজ সংখ্যালঘুদের আবাসস্থল দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সুইদাতেও দালাতিকে নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত করা হয়েছিলো।
দখলদার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সিরিয়ার কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে সংবাদমাধ্যমের অনুরোধে সাড়া দেয়নি।
চলতি মাসের শুরুতে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা দখলদার ইসরায়েলের সাথে পরোক্ষ আলোচনার বিষয়টি নিশ্চিত করেছে। সে জানিয়েছিলো, দুই দেশের উত্তেজনা প্রশমনের লক্ষ্যে এই বৈঠক ছিলো। সূত্র: রয়টার্স।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরান যুদ্ধ অব্যাহত থাকলে ৬ মাসের মধ্যে ‘সম্পূর্ণ পতন’ ঘটবে যুক্তরাষ্ট্রের -মার্কিন বিশেষজ্ঞ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যেভাবে ইরানি হামলায় ধ্বংস হয় ৫০ কোটি ডলারের মার্কিন নজরদারি বিমান
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দোকান-রেস্তোরাঁর বিল না দিতে ইরানের হামলার জন্য অপেক্ষা করে ইসরায়েলিরা!
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরান যুদ্ধে অংশ নেওয়া মার্কিন বিমানের জন্য আকাশসীমা বন্ধ করলো স্পেন
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় জ্বলছে ইসরাইলের হাইফা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে ৮০ লাখ মানুষের বিক্ষোভ
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের কটাক্ষ!
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদিতে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান ধ্বংস করে দিলো ইরান
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘যুক্তরাষ্ট্র স্থল হামলা চালালে আমিরাতকে তছনছ করা হবে’
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরায়েলি স্বার্থে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র, সাবেক মার্কিন সেনাদের দাবি -হাসপাতালগুলো যুদ্ধাহত মার্কিন সেনাদের ভিড়ে পূর্ণ
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ওয়েলকাম টু হেল: ইরানে পা রাখা মার্কিন সেনারা ফিরে যাবে ‘কফিনে’
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যোদ্ধাদের হামলার পর পুড়ে অঙার হওয়া দখলদারদের সামরিক যান
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)