সরকার সবকিছুকেই অক্টোপাসের মতো ঘিরে ফেলেছে -ফখরুল
নিজস্ব প্রতিবেদক:
‘সরকার সবকিছুকেই একটা অক্টোপাসের মতো ঘিরে ফেলেছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমার দুঃখ হয় কিছু শিক্ষিত লোক সরকারকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। তাহলে কোথায় গেল আমাদের সেই ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন ও মুক্তিযুদ্ধের স্বপ্ন।’
জুমুয়াবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছে না, এদের (সরকার) হাত থেকে দেশকে মুক্ত করার জন্য আন্দোলন করে যাচ্ছে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘দেশের মানুষকে সরকার বোকা ভাবে, তারা ভাবে যা বলবে তাই হবে। এটা তাদের ভুল ধারণা। দেশের মানুষ এখন আর বোকা নয়। এখনও সময় আছে সরকারের বোধোদয় হবে।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।