সরকার দুর্বল হয়ে গেছে, তাই দমনের নীতি গ্রহণ করেছে -রিজভী
সরকার দুর্বল হয়ে গেছে বলে দমনের নীতি গ্রহণ করেছে- এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে তিনি এ মন্তব্য করেন।
নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে রিজভী বলেন, গত মঙ্গলবার থেকে আজকের সমাবেশ উপলক্ষে বেশ কিছু নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা এর ধিক্কার জানাই। গণতান্ত্রিক সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম দমন করা যায় না। সত্য ও ন্যায়ের সংগ্রাম সব সময় বিজয়ী হয়, হয়তো কিছুদিন কষ্ট হয়।
বিএনপির এই নেতা বলেন, আমাদের নীতি ও আদর্শ গণতন্ত্র ফেরানো, মানুষের অধিকার বাক্স্বাধীনতা ফেরানো। সেই জন্য আমরা লড়াই করছি। আমাদের লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন দেশনেত্রী খালেদা জিয়া। এ কারণে তার ওপর এত নিপীড়ন-নির্যাতন। কিন্তু খালেদা জিয়া তার লক্ষ্য থাকে বিচ্যুত হননি, তিনি আপসহীন। এটাই আমাদের প্রেরণার উৎস।
রুহুল কবির রিজভী বলেন, গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি চ্যাম্পিয়ন, নেতারা চ্যাম্পিয়ন।
চলমান গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ উল্লেখ করে রিজভী বলেন, এই আন্দোলনে বিএনপি জয়লাভ করবে, দেশের মানুষ জয়লাভ করবে।
আজকের জনসমাবেশ উপলক্ষে এ পর্যন্ত ৬০-৭০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান রিজভী।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।