সরকার ক্ষমতার মসনদ নিয়ে ব্যস্ত -সেলিমা রহমান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, দেশের মানুষ না খেয়ে আছে। অথচ সরকারের সেদিকে কর্ণপাত নেই। তারা ক্ষমতার মসনদ নিয়ে ব্যস্ত।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সরকারের পদত্যাগ, নিত্যপণ্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে লিফলেট বিতরণ পূর্বে তিনি এসব কথা বলেন।
সেলিমা রহমান বলেন, জনগণের ভোটে নয়, গুম-খুন করে ক্ষমতায় টিকে আছে সরকার। বিএনপির সিনিয়র নেতাদের কারাগারে রেখে ৭ জানুয়ারির নির্বাচন করেছেন ক্ষমতাসীনরা।
এ নির্বাচন দেশের মানুষ মানে না। মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে না আনা পর্যন্ত আন্দোলন চলবে হুশিয়ারি দিয়ে এ আন্দোলনে জনগণকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামার আহ্বান জানান সেলিমা রহমান।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।