সরকার একতরফা নির্বাচন আয়োজনের চেষ্টা করছে -জিএম কাদের
, ১৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৩ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ১২ জুন, ২০২৫ খ্রি:, ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, বর্তমান সরকার একতরফা নির্বাচন আয়োজনের চেষ্টা করছে। তবে শেখ হাসিনার স্টাইলে একতরফা নির্বাচন করে এই সরকারও পার পাবে না।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীতে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, দেশের প্রায় ৫০ শতাংশ মানুষের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক শক্তিগুলোকে বাইরে রেখে কোনও নির্বাচনই দেশে কিংবা আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা পাবে না। এ ধরনের নির্বাচন কখনই অবাধ ও সুষ্ঠু হিসেবে বিবেচিত হতে পারে না।
তিনি বলেন, যখন বড় একটি জনগোষ্ঠী নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নেয়, তখন প্রকৃত ভোট গ্রহণও সম্ভব হয় না। অনুপস্থিত ভোটারদের ভোট- অর্থ, পেশিশক্তি ও সরকারি কর্মকর্তাদের প্রভাবের মাধ্যমে জাল ভোট হিসেবে ব্যবহৃত হয়, যা ভোটের প্রকৃত চিত্রকে বিকৃত করে।
জিএম কাদের আশঙ্কা প্রকাশ করে বলেন, এই প্রেক্ষাপটে দেশের বিদ্যমান অর্থনৈতিক সংকট এবং আইনশৃঙ্খলার অবনতিও রোধ করা যাবে না। দেশ চরম বিপর্যয়ের দিকেই এগিয়ে যাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাসযোগ্য শহরের তালিকায় তলানিতে ঢাকা!
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশের মিশনে বড় রদবদল হচ্ছে
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিসি পদে ফের বড় রদবদল আসছে
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্ষার মোহনীয় ফুল দোলনচাঁপা। রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজ রোডের একটি বাড়ির সামনের ছোট্ট বাগান থেকে তোলা ছবি।
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢাকা-গোপালগঞ্জ রুটে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিট রিজার্ভ এখন ২৭.৯৩ বিলিয়ন ডলার
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেগা প্রকল্পে মেগা-ধীরগতি বাস্তবতা না বুঝেই নকশা!
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দিনাজপুরে বেগুন চাষে বাম্পার ফলন
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বদলে গেল পুলিশের অ্যান্টি টেররিজম ও কাউন্টার টেররিজম ইউনিটের নাম
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা খুলতে বড় বিনিয়োগের পরিকল্পনা সরকারের
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে যুবশক্তির তিন নেতা আটক
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৪ হাজার ২৯৯ কোটি টাকার উড়ালসড়ক, কবে সুফল পাবে মানুষ
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)