‘সরকারের একটা অংশবিশেষ প্রার্থীদের জেতাতে চেষ্টা করবে’
নিজস্ব সংবাদদাতা:
অন্তর্বর্তী সরকারের একটি অংশ নির্বাচনে বিশেষ কিছু দলের প্রার্থীদের জয়ী করতে নানা ধরনের চেষ্টা চালাতে পারে বলে মন্তব্য করেছে ঢাকা-৮ আসনে বিএনপি’র প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। গত বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রচারের প্রথমদিনে মালিবাগের শান্তিবাগ এলাকায় গণসংযোগে নেমে সাংবাদিকদের কাছে সে এ মন্তব্য করে।
মির্জা আব্বাস বলেছে, কাউকে দোষ দিতে না চাইলেও বাস্তবতা হলো সরকারের একটি অংশ বিশেষ প্রার্থীকে জেতাতে চেষ্টা চালাতে পারে। এতে তারা (বিএনপি) ক্ষতিগ্রস্ত হতে পারে, আবার নাও পারে।
সরকারি প্রভাব বা সম্ভাব্য ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়ে আব্বাস বলেন, চান্স অব ইলেকশন ইঞ্জিনিয়ারিং আছে। একজন রাষ্ট্রের প্রধান যখন আগেভাগে বলেন কে জিতবে, তার মানে চেষ্টা-তদবির থাকার সম্ভাবনা থেকেই যায়। আমার হাতে অনেক তথ্য আছে, যা প্রকাশ করলে প্রমাণ করা যাবে। কিন্তু আমি এখনই সেগুলো বলছি না। কেউ হয়তো ভাবতে পারেন যে, তিনি ভয় পাচ্ছেন, তবে সত্যি বলতে চান্স অব ইলেকশন ইঞ্জিনিয়ারিং আছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।