সরকারের আশ্বাসে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত
, ০২ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩১ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ৩০ মে, ২০২৫ খ্রি:, ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
দেশের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা চতুর্থ দিনের পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন। লাগাতার কর্মসূচি চলাকালে গতকাল বৃহস্পতিবার (২৯ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষক নেতাদের ডেকে নিয়ে বৈঠক করা হয়। বৈঠকে দাবি মেনে নেওয়ার আশ্বাস পেয়ে লাগাতার কর্মসূচি আগামী ২৫ জুন পর্যন্ত স্থগিত করে করেছে শিক্ষকরা। এ সময়ের মধ্যে দাবি মেনে নেওয়ার ব্যবস্থা না করা হলে আবারও আন্দোলন করা হবে জানান শিক্ষক নেতারা।
গতকাল বৃহস্পতিবার (২৯ মে) বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি এবং সহকারী শিক্ষকদের সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ এ তথ্য জানান। তিনি বলেন, ১২ সদস্যের প্রতিনিধি দল নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (২৮ মে) পূর্ণদিবস কর্মবিরতিতে অচলাবস্থা নিরসনে মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনার জন্য তালিকা চাওয়া হয়েছিল।
বৈঠকের শেষে মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ জানান, চলমান আন্দোলন কর্মসূচি নিয়ে সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের তিন দফা দাবির প্রতিটি দফা নিয়ে সুস্পষ্ট বক্তব্য দেওয়া হয়েছে। সহকারী শিক্ষক এন্টিপদে ১১তম গ্রেডের প্রস্তাবনা নিয়ে খুব শিগগিরই শিক্ষক নেতাদের সমন্বয় করে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। চলমান কর্মসূচি কর্মবিরতির স্থগিত করে শ্রেণিকক্ষে ফিরে যেতে অনুরোধ জানানো হয়। চলমান কর্মসূচি আগামী ২৫ জুন পর্যন্ত স্থগিত করে সহকারী সংগঠন ঐক্য পরিষদ নেতারা।
শিগগিরই দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দিয়ে দাবি আদায় নিশ্চিত করা হবে বলে জানান মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ। শিক্ষক সহকর্মীদের কেন্দ্রীয় নির্দেশনা মেনে চলার আহ্বান মোহাম্মদ শামছুদ্দীন মাসুদসহ অন্যান্য নেতারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তাপদাহ থেকে রক্ষায় খুলে দেয়া হলো ফ্রান্সের মসজিদগুলো
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গৃহবধূর মরদেহ মিলল মাটির ৮ ফুট নিচে, স্বামী গ্রেপ্তার
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জুন মাসের বিদ্যুৎ বিলে বিভ্রান্তি, ব্যাখ্যা দিলো বিদ্যুৎ বিভাগ
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৈরী আবহাওয়া থাকবে কতদিন
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘হানিট্র্যাপে’ ফেলে অর্থ আদায়ের অভিযোগে গ্রেপ্তার ৫
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ট্রেনের যাত্রীদের পানি পান করিয়ে মৃত ছেলেকে খুঁজে ফেরেন মুন্নু শেখ
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘জামালগোটা’ ফল খেয়ে ১৪ শিশু অসুস্থ, হাসপাতালে ভর্তি
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এলডিসি উত্তরণে বর্ধিত তিন বছর কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই -রুমিন
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কাজের অর্ধেকই খেয়ে ফেলেছে ফ্যাসিস্ট সরকার -এলজিআরডি মন্ত্রী
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)