পানিচ্ছ্বাসে প্লাবিত সুন্দরবন, ভেসে গেছে হরিণ
, ০২ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩১ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ৩০ মে, ২০২৫ খ্রি:, ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
বঙ্গোপসাগরে সৃষ্ঠ লঘুচাপের প্রভাব এবং অমাবশ্যার জোয়ারে স্বাভাবিকের ৫ থেকে ৬ ফুট বেশি উচ্চতার পানিচ্ছ্বাসে প্লাবিত হয়েছে সুন্দরবন। এ অবস্থায় বিপাকে পড়েছে বন্যপ্রাণিরা। বঙ্গোপসাগরের দুবলারচরে একটি মৃত হরিণ উদ্ধার করা হয়েছে। তাছাড়া শেলারচরে ভেসে যাওয়ার সময় একটি হরিণ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সুন্দরবনে এ পরিস্থিতি সৃষ্টি হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, সৃষ্ট পরিস্থিতিতে ৫ থেকে ৬ ফুট পানিচ্ছ্বাসে সুন্দরবন প্লাবিত হয়েছে। জোয়ারের পানিতে তলিয়ে গেছে সুন্দরবনে বন বিভাগের বিভিন্ন টহল ফাঁড়ি, অফিস, ব্যারাক। এরই মধ্যে শেলারচর থেকে একটি হরিণ ভেসে যাওয়ার সময় উদ্ধার করে বনরক্ষীরা। পরে হরিণটি সুন্দরবনে অবমুক্ত করা হয়। তাছাড়া বঙ্গোপসাগরের পানিচ্ছ্বাসে দুবলারচরে একটি মৃত হরিণ উদ্ধার করা হয়েছে।
একইভাবে পর্যটন স্পট কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার আব্দুস সবুর বলেন, জোয়ারের পানিচ্ছ্বাসে কটকার বন ৪ থেকে ৫ ফুট পানিতে তলিয়ে যায়। এ সময় অনেক হরিণ কটকা ফরেস্ট অফিসের পুকুর পাড়সহ বিভিন্ন উঁচু জায়গায় এসে নিরাপদ আশ্রয় নেয়। ওই এলাকায় কোনো হরিণ মারা যায়নি বলে তিনি জানান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তাপদাহ থেকে রক্ষায় খুলে দেয়া হলো ফ্রান্সের মসজিদগুলো
০৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গৃহবধূর মরদেহ মিলল মাটির ৮ ফুট নিচে, স্বামী গ্রেপ্তার
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জুন মাসের বিদ্যুৎ বিলে বিভ্রান্তি, ব্যাখ্যা দিলো বিদ্যুৎ বিভাগ
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বৈরী আবহাওয়া থাকবে কতদিন
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘হানিট্র্যাপে’ ফেলে অর্থ আদায়ের অভিযোগে গ্রেপ্তার ৫
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ট্রেনের যাত্রীদের পানি পান করিয়ে মৃত ছেলেকে খুঁজে ফেরেন মুন্নু শেখ
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘জামালগোটা’ ফল খেয়ে ১৪ শিশু অসুস্থ, হাসপাতালে ভর্তি
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এলডিসি উত্তরণে বর্ধিত তিন বছর কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই -রুমিন
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কাজের অর্ধেকই খেয়ে ফেলেছে ফ্যাসিস্ট সরকার -এলজিআরডি মন্ত্রী
০৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)