সরকারি স্থাপনায় হামলা হয়েছে -ডিবিপ্রধান হারুন
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার ও ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুন-অর-রশীদ বলেছেন, বিএনপি নেতা-কর্মীরা সরকারি স্থাপনায় হামলা করেছেন। তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর কাকরাইলে গিয়ে ডিবিপ্রধান হারুন বলেন, বিএনপির কর্মসূচি শান্তিপূর্ণভাবে করার কথা। ডিএমপি কমিশনারের কাছ থেকে তারা এমন শর্তেই অনুমতি নিয়েছে। হঠাৎ দুপুর ১২টার পর থেকে দেখা গেল, তারা প্রধান বিচারকর বাড়ির ফটকে ও জাজেস কোয়ার্টারের সামনে (বিচারকদের বাসভবন) আক্রমণ করেছে। আইডিইবি ভবনের সামনে দুটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে।
বিএনপির নেতা-কর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করছেন উল্লেখ করে হারুন বলেন, আমরা আমাদের কাজটি করছি। তাদের নিবৃত্ত করার চেষ্টা করছি। তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে ব্যবস্থা নেওয়া হবে। সরকারি স্থাপনায় হামলা ও গাড়িতে আগুনের ঘটনায় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ।
বেলা একটায় কিছু আগে কাকরাইল মোড়ে বিএনপির নেতা-কর্মী ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপের ঘটনা ঘটে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।