সরকারি স্কুলে নেয়া হয় মাসিক বেতন, শ্রেণিকক্ষেই প্রাইভেট পড়ান শিক্ষকরা
, ১৯ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৮ এপ্রিল, ২০২৬ খ্রি:, ২৫ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
ফরিদপুর সংবাদদাতা:
নামেই সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্তু চালচলনে এটি যেন পুরোদস্তুর একটি বাণিজ্যিক কোচিং সেন্টার। শিক্ষাপ্রতিষ্ঠানটিতে শ্রেণি কার্যক্রমের সময় শ্রেণিকক্ষেই টাকার বিনিময়ে শিক্ষার্থীদের ব্যক্তিগতভাবে (প্রাইভেট) পড়ান আটজন শিক্ষকের মধ্যে ছয়জনই। এমনকি মধ্যাহ্ন বিরতি ও ক্লাসের ফাঁকেও চলে এই বাণিজ্যিক পাঠদান। শুধু তাই নয়, এই প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাছ থেকে নিয়মিত আদায় করা মাসিক বেতন। সেই টাকা ভাগাভাগি করে নেন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা।
এমনই অভিযোগ উঠেছে ফরিদপুরের সালথা উপজেলার ১২ নং সিংহপ্রতাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে।
অনুসন্ধানে জানা গেছে, ৬০০ শিক্ষার্থীর এই বিদ্যালয়ে শিশু শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। নিয়ম অনুযায়ী, প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক হলেও এখানে শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক বেতন নেওয়া হয়। এই টাকা প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা মিলে খরচ করেন এবং সামান্য কিছু টাকা দিয়ে দুজন ‘প্যারা শিক্ষক’ রাখা হয়েছে।
অভিযোগ রয়েছে, দুই শিক্ষক দম্পতি সাহেবুল ইসলাম-তাইফুন্নাহার এবং কাজী খালিদ হোসেন-গুলশানারা আক্তার প্রতিদিন সকালে ও ক্লাসের ফাঁকে শিক্ষার্থীদের প্রাইভেট পড়তে বাধ্য করেন। পরীক্ষায় ফেল করানো বা ক্লাস থেকে বের করে দেওয়ার ভয় দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে প্রতি মাসে ২০০ টাকা করে আদায় করা হচ্ছে। সিনিয়রদের দেখে অন্য শিক্ষকরাও এখন প্রাইভেট বাণিজ্যে ঝুঁকছেন।
শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষার্থীরা বলেন, পরীক্ষায় ফেল করানো ও ক্লাস থেকে বের করাসহ নানা হুমকি দিয়ে শিক্ষার্থীদের অনেকটা জোর করে প্রাইভেট পড়তে বাধ্য করা হয়। আটজন শিক্ষকের মধ্যে দুজন রয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতা। তারা অনেক সময় প্রাইভেট শেষ করে হাজিরা দিয়ে চলে আসেন উপজেলা সদরে, সেখানে চলে নানা খোশ গল্প। শিক্ষক নেতা হওয়ার কারণে তাদের দুজনের ক্লাস নেন দুজন প্যারা শিক্ষক আর তাদের হয়ে প্রাইভেট পড়ান তাদের স্ত্রীরা। বিদ্যালয়ে প্রাইভেট পড়ানোর কারণে প্রতি মাসেই অতিরিক্ত বিদ্যুৎ বিল গুনতে হচ্ছে সরকারকে।
প্রাথমিক বিদ্যালয়টি দ্বিতীয় শ্রেণির কয়েকজন শিক্ষার্থী জানায়, আমাদের কাছ থেকে প্রতি মাসে প্রাইভেট বাবদ ২০০ টাকা করে নেওয়া হয়। আর বেতনের জন্য সামান্য কিছু টাকা নেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিভাবক জানান, দেশে এমন প্রাথমিক বিদ্যালয় নাই যেখানে মাসিক বেতন দিয়ে বাচ্চাদের পড়তে হয়। কিন্তু পরিমাণে সামান্য হলেও বেতন নেওয়া হয়। আবার জোর করে বাচ্চাদের প্রাইভেট পড়নো হয়। দুই শিক্ষক দম্পতি ও তাদের বাচ্চারা মিলে একদম যাচ্ছেতাই অবস্থা। প্রধান শিক্ষক অনেক কিছু দেখেও দেখেন না। আমরাও কেউ প্রতিবাদ করার সাহস পাই না, কারণ খালিদ স্যার স্থানীয় এবং সাহেবুল স্যার রাজনৈতিক প্রভাব খাটান। চিন্তা করছি বাচ্চাদের অন্য স্কুলে পড়াবো।
এ বিষয়ে সিংহপ্রতাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী খালিদ হোসেন বলেন, সকল অভিযোগ সঠিক নয়। প্রায় সব শিক্ষকই প্রাইভেট পড়ায়, তবে কেউ স্কুলে চলাকালীন সময়ে পড়ান না। আর আমাদের স্কুলে একজন অতিরিক্ত শিক্ষক আছে, কমিটির মাধ্যমে বাচ্চাদের কাছ থেকে সামান্য কিছু টাকা নিয়ে তাকে বেতন দেওয়া হয়। আরেকজন আছেন, তাকে কোনো বেতন দেওয়া হয় না। প্রাইভেট পড়ানোর সময় তাকে বলা হলে আজকের মতো পড়াচ্ছেন বলে তিনি জানান।
তবে অভিযোগগুলো মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে বিদ্যালয়টির প্রধান শিক্ষক নাজমা আক্তার বলেন, শিক্ষক সংকটের কারণে অতিরিক্ত শিক্ষকের বেতনের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে তাদের ইচ্ছে অনুযায়ী সামান্য কিছু টাকা নেওয়া হয়। কাউকে জোর করা হয় না।
এই বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন বলেন, শ্রেণিকক্ষে প্রাইভেট পড়ানোর নিয়ম নেই, আবার শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ারও কোনো নিয়ম নেই। বিষয়টি জানতে পেরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে এ বিষয়ে তদন্ত করতে নির্দেশনা দেওয়া হয়েছে। সত্যতা মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












