সরকারি সেবায় পতন, এভারকেয়ারে কেন ছুটছে ক্রিটিক্যাল রোগীরা
, ২৯ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২২ সাবি’, ১৩৯৩ শামসী সন , ২১ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ০৬ পৌষ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) মতো দেশের সর্ববৃহৎ সরকারি চিকিৎসা কেন্দ্র থাকা সত্ত্বেও ক্রিটিক্যাল রোগীদের ক্ষেত্রে বারবার বেসরকারিভাবে পরিচালিত এভারকেয়ার হাসপাতালের নাম সামনে চলে আসছে।
সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা কিংবা গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির উন্নত চিকিৎসার ঘটনায় নতুন করে আবারও এভারকেয়ারের নাম আলোচনায় এসেছে।
গত ২৩ নভেম্বর থেকে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি বিভিন্ন জটিল স্বাস্থ্য সমস্যার কারণে বর্তমানে ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন।
এদিকে গত জুমুয়াবার (১২ ডিসেম্বর) ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শরীফ ওসমান হাদীর প্রয়োজনীয় অপারেশন সম্পন্ন হয়। অপারেশন-পরবর্তী উন্নত চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে এভারকেয়ার হাসপাতাল ঢাকার ক্রিটিকাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়।
বিশেষজ্ঞরা বলছেন, দেশের সর্বোচ্চ পর্যায়ের সরকারি চিকিৎসা কেন্দ্র থাকা সত্ত্বেও জটিল ও সংকটাপন্ন রোগীর ক্ষেত্রে বেসরকারি হাসপাতালের ওপর নির্ভরতা রাষ্ট্রীয় হাসপাতালগুলোর সক্ষমতা ও সংকটের বহিঃপ্রকাশ।
সংশ্লিষ্টরা আরও বলছেন, সরকারি হাসপাতালগুলোতে ডাক্তার নার্সের তুলনায় রোগীর সংখ্যা অনেক বেশি হওয়ার রোগীদেরকে পর্যাপ্ত সময় দেওয়া যায় না। পাশাপাশি ক্রিটিক্যাল রোগের জন্যে বিশেষায়িত নার্সেরও ঘাটতি আছে সরকারি হাসপাতালে। এছাড়া সরকারি হাসপাতালে আধুনিক চিকিৎসা ব্যবস্থায় ব্যবহৃত যন্ত্রপাতির অপর্যাপ্ততা আছে। অনেক হাসপাতালে যন্ত্রপাতি থাকলেও সেগুলো পরিচালনায় দক্ষ লোকবল নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার -মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাদ্রাসা ও কারিগরিতেও বিএনসিসি চালুর উদ্যোগ
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানি তেলের দাম কমলো
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানি তেলের দাম কমলো
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এক বছর পরও শোকে স্তব্ধ দুই পরিবার
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্ত্রাসী ডেভিড ইমনের কাছে ভারতের আধার কার্ড!
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই -পার্থ
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পেপাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালু করল বাংলাদেশ ব্যাংক
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মৌসুমি বায়ু সক্রিয়, আবারও দেশজুড়ে টানা বৃষ্টির পূর্বাভাস
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার নয়: হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারতে পালানোর সময় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)