উন্নয়নের যাঁতাকলে নাকাল নাগরিক জীবন
নিজস্ব সংবাদদাতা:
ঢাকা মহানগরীর অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সড়ক সাতরাস্তা থেকে মহাখালী পর্যন্ত প্রায় তিন কিলোমিটার অংশ। এই পথ ধরে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন, যেখানে রয়েছে দেশের প্রথম সারির অসংখ্য শিল্প কারখানা, অফিস, শিক্ষা প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর।
বছর খানেক আগেও সিমেন্টের টাইলসে দৃষ্টিনন্দন ফুটপাত আর সবুজে ঘেরা এই সড়ক এখন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) চলমান উন্নয়নকাজের জেরে পরিণত হয়েছে সীমাহীন দুর্ভোগের এক প্রান্তরে। বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ ও নতুন ফুটপাত তৈরির কাজ চললেও ঠিকাদার প্রতিষ্ঠানের অপরিকল্পিত কাজ ও অব্যবস্থাপনায় ধুলা-বালি আর ভাঙা ইটের স্তূপ; পথচারী ও যাত্রীদের জীবন দুর্বিষহ করে তুলেছে।
সাতরাস্তা-মহাখালী রুটের উভয় দিকের ফুটপাত এখন হাঁটার অযোগ্য। কোথাও রাস্তার কাটা মাটি স্তূপ করে রাখা, কোথাও নির্মাণ সামগ্রী, বালি ও ময়লা-আবর্জনার ভাগাড়। ফলে শত শত পথচারী একপ্রকার বাধ্য হয়েই মূল সড়কে নেমে আসছেন।
স্থানীয় বাসিন্দা, সড়কের কাজ করা নির্মান শ্রমিক ও ট্রাফিকে দায়িত্বে থাকাদের মাধ্যমে জানা যায়, এই অংশের রাস্তা যেটুকু কাটা ছিল তা ভরাট করে এক সপ্তাহের বেশি সময় হবে পিচ ঢালাই করা হয়। তবে ফুট পাতের কাজ এখনো শেষ হয়নি। এই অংশের ফুটপাতগুলোতে রাস্তা কাটার পর যে অবশিষ্ট মাটি থাকে সেগুলো স্তুপ করে রাখা। এই ফুটপাতে অধিকাংশ জায়গায় মাটি ও ময়লার ভাগার থাকায় সেদিক দিয়ে মানুষ হাঁটার কোনো ব্যবস্থাই নেই। যে কারণে এক প্রকার বাধ্য হয়েই পথচারীরা প্রধান সড়কে নামছে।
অন্যদিকে রাস্তার বিপরীত পাশে মহাখালী বাস স্ট্যান্ড থেকে সাতরাস্তা পর্যন্ত (অন্য পাশের সড়ক) অংশে রয়েছে নাবিস্কো ফ্যাক্টরি, সাউদার্ণ পেট্রোল পাম্প, শ্রম কল্যাণ কেন্দ্রের অফিস, সততা পেট্রল পাম্প, জনস্বাস্থ প্রকৌশল অধিদপ্তর, তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশন, হিরো বাইক শোরুম, বিএসটিআই অফিস, বিজি প্রেস অফিস, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বিটেক্স), ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট, বাংলাদেশ ইন্সটিটিউট অব গ্লাস অ্যান্ড সিরামিকস এবং ভূমি অফিস।
এই অংশের রাস্তা ও ফুটপাত দুটোরই কাজ বাকি। মহাখালী বাস স্ট্যান্ড থেকে সাত রাস্তা পর্যন্ত পুরো রাস্তার ফুটপাতের পাশে প্রায় এক ফুট প্রস্ত করে কাটা। যদিও কিছু কিছু অংশে ইট ও বালি দিয়ে ভরাট করা। তবে চলাচলের মতন অবস্থা নেই। আর ফুটপাতে দাঁড়ানো বা হাঁটার কোনো ব্যবস্থা নেই। ফুটপাত জুড়ে বালুর ঢিবি। কোথাও রাস্তা কাটার পর ভাঙা পিচের স্তুপ।
বিশেষ করে নাবিস্কো, তেজগাঁও ফায়ার সার্ভিস অফিস ও বিএসটিআই অফিসে সামনে থেকে ঢাকা পলিটেকনিক পর্যন্ত অংশের ফুটপাতের অবস্থা খুবই শোচনীয়। এই অংশে বর্তমানে খনন করা রাস্তা ভরাট ও ড্রেন তৈরির কাজ হচ্ছে। কিছু কিছু অংশে পুরোনো ফুটপাত ভাঙার কাজও চলছে।
দীর্ঘদিন ধরে কাজ চলমান থাকলেও তা শেষ হওয়ার কোনো সুনির্দিষ্ট ইঙ্গিত মিলছে না। মিস্ত্রি আল আমিন, যিনি এক মাসেরও বেশি সময় ধরে এই রাস্তায় ড্রেনের কাজ করছেন। তিনি জানান, দ্রুত কাজ শেষ করার তাগিদ থাকলেও লোকবলের অভাবে অগ্রগতি ধীর।
এতো বড় একটি জনগুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ চললেও, কাজের স্থানে কোথাও ঠিকাদার প্রতিষ্ঠানের নাম ও তথ্যাদি সম্বলিত কোনো সাইনবোর্ড দেখা যায়নি। এতে কাজের মান বা সময়সীমা সম্পর্কে জানার কোনো সুযোগ নেই নাগরিকদের।
অবশ্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (এক্স এন জোন ৩) কর্মকর্তা নুরুল আলম জানান, ঠিকাদার প্রতিষ্ঠানের নাম জনি এন্টারপ্রাইজ। তবে কাজ কবে শুরু হয়েছে এবং কবে শেষ হবে, সেই ফাইল দেখে পরে বলতে পারবেন।
তিনি আরও জানান, মহাখালী থেকে সাতরাস্তা পর্যন্ত সড়কের যে অংশটুকু কাটা আছে, সেখানে ডিপিডিসি বৈদ্যুতিক লাইনের কাজ করছে। তারা ক্লিয়ারেন্স দিলেই সিটি কর্পোরেশন সেই অংশের কাজ সম্পন্ন করে দেবে।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।