সরকারি নির্দেশনা উপেক্ষা করে পথে পথে থামানো হচ্ছে গরুর ট্রাক
, ০৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৬ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ২৫ জুন, ২০২৩ খ্রি:, ১১ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যাপারী ও গৃহস্থরা গরু নিয়ে হাটে আসা শুরু করেছেন। তাদের একজন মোস্তফা মিয়া। মঙ্গলবার সকালে তিনি নাটোর থেকে তিনটি ট্রাকে করে ২২টি গরু নিয়ে ঢাকার বারিধারা হাটে এসেছেন।
তিনি বলেন, “আসার পথে গরু ভর্তি তিনটি ট্রাক আটক করে উত্তরা হাটে নিয়ে যাওয়া হয়। তারা ওই হাটেই আমাকে গরু নামাতে বলে। পরে আমার এক আত্মীয় আছে ঢাকায় পুলিশের এসআই (পুলিশে উপ-পরিদর্শক)। তাকে ফোন করলে তিনি এসে আমাদের উদ্ধার করেন। তারপর গরু নিয়ে বারিধারা হাটে যাই।”
তিনি জানান, নাটোর থেকে আসার পথে তার গরুর ট্রাক কেউ থামায়নি। পুলিশও না। তবে পথে পথে অন্যদের গরুর ট্রাক থামানোর খবর তিনি পেয়েছেন। তিনি অভিযোগ করে বলেন, “রাস্তার পাশে যেসব গরুর হাট বসেছে, সেই হাটের লোকজন লাঠিসোটা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে। তারা গরুর ট্রাক লাঠি দিয়ে পিটিয়ে থামিয়ে ফেলে। ট্রাকের সামনের কাঁচ ভেঙে দেয়। জোর করে তাদের হাটে গরু নামাতে চায়।”
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি হনিফ খোকন বলেন, “ধরুন বগুড়া থেকে ঢাকার গাবতলি গরুর হাটে কোরবানির পশু নিয়ে একটি ট্রাককে কমপক্ষে ৩০ জায়গায় থামানো হয়। এর বেশিরভাগেরই উদ্দেশ্য চাঁদা আদায়। এই দূরত্বে কমপক্ষে ১৫ হাজার টাকা চাঁদা দিতে হয়।”
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মনজুর রহমান বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দিয়েছেন কোরবানির পশুর ট্রাক থামানো যাবে না। তাদের চলাচলের পথে কোনো বাধা দেওয়া বা হয়রানি করা যাবে না। তবে যদি সন্দেহজনক বা অবৈধ কোনো পণ্য পরিবহনের সুনির্দিষ্ট কোনো তথ্য থাকে তাহলে এসপি বা ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি নিয়ে ট্রাক থামানো ও তল্লাশি করা যাবে।”
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ইজারাদার বা তাদের লোক কোনো ট্রাক জোর করে হাটে নিতে পারবে না। এজন্য ব্যবসায়ীদের ট্রাকের সামনে কোন হাটে যাচ্ছে তার ব্যানার লাগানোর পরামর্শ দেওয়া হয়েছে। যদি কেউ জোর করে বা থামায় তাহলে ৯৯৯-এ ফোন করতে বলা হয়েছে তাৎক্ষণিক সহায়তার জন্য। আর হাইওয়ে এবং নৌ পুলিশ তো আছেই। সড়কে দায়িত্বরত পুলিশের কাছেও সহায়তা চাইতে পারেন তারা।”
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাকে হত্যার পর লাশ ঘরে তালাবন্ধ রেখে পালায় কিশোর ছেলে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা কয়েকদিন দেশজুড়ে ঝড়ের পূর্বাভাস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগ প্রতারণা, পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফেরত আনলো সিআইডি
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজবাড়ী রুটে ভালো মানের বাস ঢুকতে না দেয়ার অভিযোগ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয় -কৃষিমন্ত্রী
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লাগেজ চুরি, প্রবাসীদের সঙ্গে আচার-ব্যবহার নিয়ে কড়া নির্দেশনা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণভোটের অধ্যাদেশ উঠছে না সংসদে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে পাওয়া যাবে লাখ টাকা পুরস্কার
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়তে পারে সাপ্তাহিক ছুটি, ফিরতে পারে অনলাইন ক্লাস ও বাসা থেকে অফিস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)