সরকারি খাস জমি ও খাল উদ্ধারে কোনো ছাড় দেওয়া হবে না -আতিকুল
সরকারি খাস জমি ও খালগুলো দখলদার থেকে উদ্ধার করে জনগণের কাছে ফিরিয়ে দিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) প্রয়োজনীয় দায়িত্ব আইনগতভাবে পালন করছে বলে জানিয়েছেন ডিএনসিসি'র মেয়র আতিকুল ইসলাম।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) রাজধানীর ভাটারা থানা এলাকার নতুন বাজার থেকে পূর্বদিকে ১০০ ফিট সড়কের পাশে সূতিভোলা খালে অবৈধ দখল উচ্ছেদ ও খাল উদ্ধার অভিযান পরিচালনা করার সময় এ কথা বলেন মেয়র।
এসময় ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বলেন, খাল উদ্ধার করে পাশে ওয়াকওয়ে ও সাইকেল লেন নির্মাণ করে দেওয়া হবে। এরজন্য যারাই খাল দখল করে স্থাপনা নির্মাণ করেছে তাদের সবার স্থাপনা ভেঙে দেওয়া হবে। সরকারি খাস জমি ও খাল উদ্ধার করতে ডিএনসিসি কাউকে কোনো ছাড় দেবে না।
মেয়র আতিকুল ইসলাম বলেন, এখানে সূতিখোলা থেকে রামপুরা পর্যন্ত ২৯ কিলোমিটার খালের পারে ওয়াকওয়ে ও সাইকেল লেন নির্মাণ করে দিবো। এতে খালের সৌন্দর্য, পরিবেশ অনেক অনেকগুণ ভালো হবে। এরই অংশ হিসেবে প্রথমে আমরা ৭ কিলোমিটার অংশের কাজ শুরু করে দিবো।
এই নির্মাণ কাজটি বাংলাদেশ সেনাবাহিনীকে দেওয়া হয়েছে। ড্যাপের ম্যাপ অনুযায়ী এই খালের সীমানা নির্ধারণ করা হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।