সরকারি অ্যাম্বুলেন্স ভাড়ায় ব্যস্ত, রোগী ও স্বজনরা দুর্ভোগে
, ০৫ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ খমীছ, ১৩৯৩ শামসী সন , ২৮ অক্টোবর, ২০২৫ খ্রি:, ১২ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
দিনাজপুর সংবাদদাতা:
খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (পাকেরহাট) সরকারি অ্যাম্বুলেন্স ব্যক্তিগত ভাড়ায় ব্যবহৃত হওয়ায় জরুরি মুহূর্তে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। এতে দুর্ভোগে পড়ছেন তাদের স্বজনরা।
সম্প্রতি এক রোগী নিয়ে স্বজনরা দুর্ভোগের পড়ার পর এমন অভিযোগ সামনে এসেছে। গত রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় গুরুতর অসুস্থ এক রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনার পর কর্তব্যরত চিকিৎসক দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এ সময় রোগীর স্বজনরা অ্যাম্বুলেন্সের খোঁজ করলে দায়িত্বপ্রাপ্ত কর্মীরা জানান, অ্যাম্বুলেন্স ‘বাইরে রয়েছে, অন্য গাড়িতে রোগী নিয়ে যেতে হবে। ’
পরে খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্সটি সে সময় সরকারি সেবা বা রোগী পরিবহনে নয়, বরং ব্যক্তিগত ভাড়ায় বাইরে নিয়ে যাওয়া হয়েছিল। এতে দীর্ঘক্ষণ অপেক্ষার পর ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন রোগীর স্বজনরা।
ভুক্তভোগী রোগীর স্বজন নূর মোহাম্মদ বলেন, জরুরি বিভাগে রোগী আনার পর অবস্থার অবনতি হলে ডাক্তার রেফার্ড করেন। কিন্তু অ্যাম্বুলেন্স না পেয়ে অতিরিক্ত ভাড়ায় বাইরের গাড়ি করে আমরা দিনাজপুর নিয়ে যাচ্ছি। জরুরি মুহূর্তে সরকারি অ্যাম্বুলেন্স পাচ্ছি না, শুনলাম সেটি নাকি ভাড়ায় বাইরে গেছে!
অভিযুক্ত অ্যাম্বুলেন্স চালক মোকলেছুর রহমানের কাছে মুঠোফোনে অবস্থান জানতে চাইলে তিনি বলেন, রোগী নিয়ে দিনাজপুর আসছি।
কিন্তু রোগীর নাম জানতে চাইলে তিনি প্রশ্নের উত্তর না দিয়ে ফোন কেটে দেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুব্রত হালদার বলেন, নীতিমালা অনুযায়ী জরুরি চিকিৎসা ও রোগী পরিবহন ছাড়া সরকারি অ্যাম্বুলেন্স ব্যক্তিগত কাজে ব্যবহারের কোনো সুযোগ নেই। বিষয়টি আপনার মাধ্যমে জানলাম খোঁজ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে -কৃষিমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডাকাতি দমন ও যানজট নিরসনে সর্বোচ্চ গুরুত্ব হাইওয়ে পুলিশের
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খেলা নিয়ে ব্যঙ্গ, শিক্ষক পেটালেন ১৭ শিশু শিক্ষার্থীকে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘অপরাধ বৃদ্ধি নিয়ে টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের হিসাবের মিল নেই’
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যার পানি নেমে গেলেও উর্বর কৃষিজমিতে রয়ে গেছে বালুর স্তর
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় বাংলাদেশ-পাকিস্তান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছাত্রীর সম্ভ্রমহরণ, প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাঁদা না দেয়ায় ১২শ’ কমলা গাছ কেটে দিলো বন কর্মকর্তা প্রীতম বড়ূয়া
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জমিতে ‘অধিক কর’ আরোপ, থমকে গেছে জমি বিক্রি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)