সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

সম্মানিত হিজরী তৃতীয় সনে রাজী’র জিহাদ ও মর্মান্তিক ঘটনা (৭)

এ্যাডমিন প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩, রাত ৩:১৮ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ১১:১৭
সম্মানিত হিজরী তৃতীয় সনে রাজী’র জিহাদ ও মর্মান্তিক ঘটনা (৭)
এ সম্পর্কে একটা ঘটনা উল্লেখ করা হয়, মহান আল্লাহ পাক উনার বিশিষ্ট ওলী হযরত আবুল হাসান খারকানী রহমতুল্লাহি আলাইহি উনার কাছে অনেক দূর থেকে দু’জন ব্যক্তি আসলো বাইয়াত বা মুরীদ হওয়ার জন্য। তিনি তাদের উভয়কে মুরীদ করে নিলেন। এরপর উনারা স্বীয় শায়েখের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ীর দিকে ফিরছিলেন। পথিমধ্যে উনারা ডাকাতের কবলে পড়লেন। ডাকাতরা যখন উনাদের উপর যুলুম-নির্যাতন, ছিনতাই করছিলো তখন উনাদের মধ্য থেকে একজন স্বীয় শায়েখ বা মুর্শিদ ক্বিবলা উনাকে ডাকতে থাকলেন যে, হে আমার শায়েখ বা মুর্শিদ ক্বিবলা! দয়া করে আমাকে হিফাযত করুন, আমাকে রক্ষা করুন। আরেকজন সরাসরি যিনি খ¦লিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক উনাকে ডাকা শুরু করলেন। দেখা গেলো, যে মুরীদ মহান আল্লাহ পাক উনাকে ডাকলো, সে ব্যক্তিকে ডাকাতরা অনেক মারধর করলো, সবকিছু ছিনতাই করে নিয়ে গেল। আর যে মুরীদ স্বীয় শায়েখ উনাকে ডাকলো, দেখা গেল, তার কিছুই হলো না। তাকে ডাকাতরা কোন প্রকার যুলুম-নির্যাতন করলো না এবং মাল-সামানাও নিলো না। এই বিষয়টা সর্বত্রই ছড়িয়ে পড়লো। এমনকি হযরত আবুল হাসান খারকানী রহমতুল্লাহি আলাইহি উনার কাছে গিয়ে পৌঁছলো। তখন উনাকে উনার মুরীদরা জিজ্ঞাসা করলো, হে আমাদের শায়েখ! এ বিষয়টার হাক্বীক্বত সম্পর্কে আমরা জানতে চাই। জবাবে হযরত আবুল হাসান খারকানী রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন যে, হে আমার মুরীদেরা! তোমরা জেনে রাখো, যে মহান আল্লাহ পাক উনাকে ডেকেছে সে যুলুমের শিকার হওয়ার কারণ হলো, মহান আল্লাহ পাক উনার সাথে তো তার কোন নিছবত নেই সেজন্য সে হিফাযত হতে পারেনি। আর যে আমাকে ডেকেছে সে হিফাযত হয়েছে। কারণ হলো, যেহেতু আমার সম্পর্ক মহান আল্লাহ পাক উনার সাথে কাজেই আমাকে ডাকার কারণে মহান আল্লাহ পাক তিনি উনার বন্ধুর উছীলায় সেই মুরীদকে হিফাযত করেছেন। সুবহানাল্লাহ! কাজেই সকল মুরীদের দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, স্বীয় শায়েখ বা মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার দিকে রুজু থাকা, সর্বক্ষেত্রে উনাকে ডাকা। মহান আল্লাহ পাক তিনি প্রত্যেককেই স্বীয় মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার দিকে রুজু থাকার তাওফীক্ব দান করুন, উনার মাধ্যমে সমস্ত নিয়ামত মুবারক হাছিল করার তাওফীক্ব দান করুন। আমীন।
হযরত ইবনে ইসহাক্ব রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, এই রাজী’র ঘটনা প্রসঙ্গে যিনি খ¦লিক যিনি মালিক মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে পবিত্র আয়াত শরীফ-ও নাযিল করেছেন। সুবহানাল্লাহ!
হযরত যায়িদ ইবনে ছাবিত রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার পরিবারের জনৈক আযাদকৃত ব্যক্তি, হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার পরাধীন থেকে স্বাধীন হযরত ইকরামা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু অথবা হযরত সাঈদ ইবনে জুবাইর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাদের থেকে বর্ণনা করেন যে, হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, হযরত মারসাদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ও হযরত আসিম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনারা যে অভিযানে ছিলেন এবং উনারা যখন কঠিন অবস্থার সম্মুখীন হলেন তখন মুনাফিকরা বলতে লাগলো, ধিক ঐ পাগলদের জন্য যারা বিপদগ্রস্ত। নাউযুবিল্লাহ! না উনারা ঘরে বসে থাকলেন, আর না উনারা উনাদের সরদারদের বার্তা পৌঁছাতে পারলেন। যখন মুনাফিকরা এসব বলাবলি করতেছিল তখন মহান আল্লাহ পাক তিনি মুনাফিকদের এই উক্তি এবং হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের সম্মানিত শাহাদাতী শান মুবারকের বিনিময়ে যে সুমহান মর্যাদা-মর্তবা মুবারকের অধিকারী উনারা হলেন সে সম্পর্কে ইরশাদ মুবারক করেন-
وَمِنَ النَّاسِ مَن يُعْجِبُكَ قَوْلُهُ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَيُشْهِدُ اللهَ عَلٰى مَا فِي قَلْبِهِ وَهُوَ أَلَدُّ الْخِصَامِ.
অর্থ: মানুষের মধ্যে এমন লোক রয়েছে, পার্থিব জীবন সম্পর্কে যার কথাবার্তা (অর্থাৎ যার মৌখিক সম্মানিত দ্বীন ইসলাম প্রকাশ) আপনাকে চমৎকৃত করে এবং তার অন্তরে যা আছে সে সম্বন্ধে মহান আল্লাহ পাক উনাকে সাক্ষী রাখে (বস্তুত তাদের অন্তর তাদের মৌখিক কথার পরিপন্থী)। আসলে সে কিন্তু ঘোর বিরোধী। (অর্থাৎ আপনার সাথে যখন কথাবার্তা ও আলোচনা করে তখন তর্ক-বিতর্কের আশ্রয় নেয়)। নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! (পবিত্র সূরা বাকারা শরীফ: পবিত্র আয়াত শরীফ-২০৪)
উক্ত পবিত্র আয়াত শরীফখানা রাজী’র মর্মান্তিক ঘটনার সময় নাযিল হয়। এখানে মুনাফিকরা পার্থিব জীবন সম্বন্ধে কথা-বার্তা বলে মুসলমানদেরকে চমৎকৃত করতে চায়। অর্থাৎ মুনাফিকদের কথা চাতুরতামূলক হয়ে থাকে আর সেটা তাদের কাছে সুমিষ্ট ও আকর্ষণীয় বলে মনে হয়। কিন্তু তাদের কথাগুলোর মধ্যে কোন প্রকার উপকারিতা নেই। তাদের কাছে এসব মনোমুগ্ধকর হলেও মহান আল্লাহ পাক উনার ও উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাছে এ সবের কোনই মূল্য নেই। আর মুনাফিকদের কথা কেবল পার্থিব স্বার্থ, মিথ্যাচারিতায় ভরপুর হয়ে থাকে। আর তারা কথায় কথায় মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত নাম মুবারকে ক্বসম খেয়ে থাকে। নাউযুবিল্লাহ! প্রকৃত পক্ষে মুনাফিক তথা সমস্ত কাফির মুশরিকরা মুসলমানদের ঘোর বিরোধী ও বড় শত্রু। নাউযুবিল্লাহ! (চলবে)

-আল্লামা সাইয়্যিদ শাবীব আহমদ।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ পবিত্র দুরূদ শরীফ পাঠের বিস্ময়কর বাস্তব ঘটনাসমূহ ১১ ঘণ্টা আগে হযরত ছাহাবায়ে কিরামগণ উনাদের মর্যাদা উম্মতের মাঝে সর্বোচ্চ ও সর্বোত্তম স্থানে হযরত ছাহাবায়ে কিরামগণ উনাদের মর্যাদা উম্মতের মাঝে সর্বোচ্চ ও সর্বোত্তম স্থানে ১১ ঘণ্টা আগে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তাবে’ সারা কায়িনাত, উনার মুবারক কর্তৃত্ব সারা কায়িনাতে বিরাজমান (১) নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তাবে’ সারা কায়িনাত, উনার মুবারক কর্তৃত্ব সারা কায়িনাতে বিরাজমান (১) ১১ ঘণ্টা আগে ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৫) ৫ দিন আগে সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩২ তম পর্ব) ৬ দিন আগে ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৪) ৫ নভেম্বর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩১ তম পর্ব) ৪ নভেম্বর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩৩) ২৮ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (৩০ তম পর্ব) ২৭ অক্টোবর, ২০২৬ মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক মহাসম্মানিত দুমাতুল জানদালের জিহাদ মুবারক ২৪ অক্টোবর, ২০২৬ ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২) ঐতিহাসিক সম্মানিত খন্দকের জিহাদ (৩২) ২১ অক্টোবর, ২০২৬ সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৯ তম পর্ব) সম্মানিত উহুদ উনার পরিচয়: (২৯ তম পর্ব) ২০ অক্টোবর, ২০২৬