সম্মানিত দ্বীন ইসলাম উনার দৃষ্টিতে নিরাপত্তা বাহিনী (৪)
, ১৩ মে, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) আপনাদের মতামত
আইন-শৃঙ্খলা বাহিনী: মুসলমান দেশের ভূখন্ডের হিফাযতে আইন-শৃঙ্খলা বাহিনীর গুরুত্ব ও তাৎপর্র্য:
মুসলমানদের জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, ঈমান-আমলের নিরাপত্তা ফরয, মুসলমান দেশের ভূখন্ডের নিরাপত্তা ফরয। দেশের আভ্যন্তরীণ আইন-শৃঙ্খলায় নিয়োজিত একটি বাহিনী যার নাম আইন-শৃঙ্খলা বাহিনী। দেশের আভ্যন্তরীন অপরাধ দমনে এই বাহিনী কাজ করে থাকে। বিশ্বের সকল মুসলিম দেশেই এই বাহিনীর কার্যক্রম রয়েছে। এই বাহিনী মূলত দেশের আভ্যন্তরীণ চুরি, ছিনতাই, ডাকাতি, খুন-হত্যা, মারামারি, কাটাকাটি, রাহাজানি, ব্যভিচারী, অশ্লীলতা, মদ-গাঁজা, অর্থপাচার, মানব পাচার, ধোকা-প্রতারণা, দুর্নীতি ইত্যাদি দমনে সরকারকে সাহায্য করে থাকে। এই সমস্ত অপরাধ অত্যন্ত জঘণ্য। তা যে কোন মানুষ, দেশ, রাষ্ট্রের জন্য ধ্বংসাত্মক পরিণতি বয়ে আনে। যা মানুষের ইহকাল ও পরকালকে বরবাদ করে দেয়। যা কোন জাতিকে মহান আল্লাহ পাক উনার ও উনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের অসন্তুষ্টি ও নাফরমানীতে নিমজ্জিত করে দেয়। যার ফলে কোন মানুষ ইহকাল ও পরকালীন কল্যাণ কামিয়াবী হাছিল করতে পারে না। মানুষ পথভ্রষ্ট ও গোমরাহীতে নিমজ্জিত হয়। অতীত যামানার জাতিসমূহকে মহান আল্লাহ পাক এই সমস্ত নাফরমানীমূলক কার্যকলাপের দরুণ আযাব-গযবে ধ্বংস করে দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাম উনার কওমকে মহাপ্লাবন দ্বারা ধ্বংস করে দিয়েছেন, হযরত হূদ আলাইহিস সালাম উনার কওমকে ঘূর্ণিঝড় দ্বারা এবং হযরত ছালেহ আলাইহিস সালাম উনার কওমকে ভূমিকম্প ও বিকট আওয়াজ দ্বারা, নমরুদের বাহিনীকে মশা দ্বারা, ফেরআউন ও তার বাহিনী লোহিত সাগরে ডুবিয়ে, আবরাহা বাহিনীকে পক্ষীকূল দ্বারা পাথর বর্ষণ, হযরত লূত আলাইহিস সালাম উনার কওমকে ভূমি উল্টিয়ে ধ্বংস করে দেয়া হয়েছে। বর্তমান যামানার কাফির মুশরিকদেরকে মহান আল্লাহ পাক উনার তরফ থেকে হর-হামেশা বন্যা, মহামারি, দুর্ভিক্ষ, খরা, ঝড়, তুফান, ভূমিকম্প, ভূমিধস, দাবানল, তুষারপাত, আগ্নেয়গিরি, অগ্নুৎপাত, ঘূর্ণিঝড় এবং বিভিন্ন পোকা-মাকড়ের উপদ্রব ইত্যাদি দ্বারা ধ্বংস করে দেয়া হচ্ছে।
মূলতঃ মহান আল্লাহ পাক উনার নিষিদ্ধ কাজ ও নাফরমানী করার কারণে বিপদ-আপদ ও বালা-মুছিবত দ্বারা জাতিসমূহ ধ্বংস করে দেয়া হয়েছে। এ থেকে মুসলমানদের ইবরত ও নছীহত হাছিল করতে হবে, মহান আল্লাহ পাক উনার হুকুম-আহকাম পালন করতে হবে, নিষিদ্ধ কাজ থেকে পরহেয থাকতে হবে প্রত্যেক ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রকে। নিষিদ্ধ কাজসমূহ থেকে মুসলিম উম্মাহকে পরহেয থাকার জন্য আমীরুল মু’মিনীন খলীফাতুল মুসলিমীন উনাদের যামানাতে মুসলমান দেশে এই বাহিনীর কার্যক্রম ছিল। মূলতঃ উনারাই মুসলমান দেশে এই বাহিনীর কার্যক্রম প্রচলন করেন। মুসলমান দেশের আভ্যন্তরীণ এই অপরাধ থেকে জাতিকে মুক্ত করতে হলে দেশের আভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা বাহিনীকে শক্তিশালী করা, যাবতীয় সুযোগ-সুবিধা, অস্ত্রবল, জনবল বৃদ্ধি করা মুসলমান শাসকদের দায়িত্ব এবং কর্তব্য। আইন-শৃঙ্খলা বাহিনীকেও তাদের দায়িত্ব যথাযথ পালন করতে হবে। কোন অন্যায় অপরাধীকে প্রশ্রয় দেয়া যাবে না। অপরাধীকে আইন ও বিচারের আওতায় আনতে হবে। তাই দেশের আভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা বাহিনী সুসংগঠিত করা, শক্তিশালী করা মুসলমান শাসকদের দায়িত্ব ও কর্তব্য।
-জামাল চৌধুরী।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












