‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
, ২৬ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
কিছু ব্যক্তি ব্যক্তিগত স্বার্থে জুলাইয়ের চেতনা বিক্রি করছেন এবং এভাবে তারা সাধারণ জীবনযাপন থেকে বিলাসবহুল জীবনধারায় পৌঁছে গেছেন বলে জাতীয় সংসদে অভিযোগ করেছেন ময়মনসিংহ-১০ আসনের বিএনপি-দলীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সংসদে তিনি এই কথা জানান।
মোহাম্মদ আক্তারুজ্জামান ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বলেন, অনেকেই জুলাইয়ের চেতনা বিক্রি করেন। কেউ কেউ আগে রিকশায় চলাফেরা করতেন, আর এখন জুলাইয়ের চেতনা বিক্রি করে প্রাডো গাড়িতে চলেন। আমরা জুলাইয়ের সংগ্রাম করেছি। আমিও এর সঙ্গে ছিলাম, এখানে উপস্থিত অনেকেই ছিলেন, আমাদের সন্তানরাও ছিল। কিন্তু এখন অনেকে জুলাইয়ের চেতনাকে বাণিজ্যিকভাবে ব্যবহার করছেন।
আক্তারুজ্জামান বলেন, বিএনপি জুলাই অভ্যুত্থানের চেতনা বিক্রি করেনি; বরং তা ধারণ করেছে। এটি কোনোভাবেই বাণিজ্যিকভাবে ব্যবহারের বিষয় নয়। যারা জুলাইয়ের চেতনা বিক্রি করেন, তাদের প্রতি আমার আহ্বান- জাতির সামনে তুলে ধরুন, আগে কোথায় থাকতেন আর এখন কোথায় থাকেন। একটি সাধারণ লাইভ সম্প্রচারই জাতিকে সেই পরিবর্তন দেখিয়ে দিতে পারবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুরআন শরীফের আয়াত শরীফ বিষয়ে সংসদে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাজের অভাব ও আর্থিক সংকটে শিল্পে ধস -৪৫৭ কারখানার ৮৬ শতাংশই স্থায়ীভাবে বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাড়ে ৭ লাখ যুবকের প্রশিক্ষণসহ ২০ প্রস্তাব অনুমোদন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)