ডেঙ্গু জ্বরে মৃত্যু ৪০ ছাড়ালো:
আক্রান্ত বেশি তরুণরা, এন্টিবডি তৈরি হওয়ায় বয়স্ক রোগী কম
, ০৫ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২ ছানী, ১৩৯৩ শামসী সন , ১ জুলাই, ২০২৫ খ্রি:, ১৭ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশের তরুণদের মধ্যে ডেঙ্গু জ্বরে আক্রান্তের হার বেড়েছে। সরকারি হিসাব অনুযায়ী আক্রান্তদের এক-তৃতীয়াংশই তরুণ। আবার মৃত্যু বেশি চল্লিশোর্ধ্বদের। বিশেষজ্ঞরা বলছেন, তরুণদের মোবিলিটি বেশি থাকার কারণে ডেঙ্গু আক্রান্তের হার বাড়ছে। এবং আক্রান্তের পর তাদের এন্ডিবডি তৈরি হচ্ছে। অন্যদিকে বয়স্কদের বেশিরভাগের শরীরে ডেঙ্গুর অ্যান্টিবডি তৈরি হয়ে যাওয়ার কারণে আক্রান্তের প্রবণতা কম।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বেশি আক্রান্ত হচ্ছে ১৬ থেকে ৩০ বছর বয়সীরা। চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত ১৬ থেকে ৩০ বছর বয়সী ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৫০০। বয়স বিবেচনায় দ্বিতীয় অবস্থানে আছে ৩০ থেকে ৪৫ বছর বয়সীরা। এ বয়সীদের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২ হাজার ২৩৬ জন। বয়স বিবেচনায় ডেঙ্গু আক্রান্তের পরিসংখ্যানে তৃতীয় অবস্থানে শিশুরা। শূন্য থেকে ১৫ বছর বয়সী আক্রান্তদের সংখ্যা ২ হাজার ৯। এছাড়া ৪৬ থেকে ৬০ বছর বয়সী ১ হাজার ২২৭, ৬১ থেকে ৭৫ বছর বয়সী ৪৩৯, ৭৬ থেকে ৮০ বছর ও তদূর্ধ্ব বয়সী ৭২ জন আক্রান্তের তথ্য পাওয়া গেছে।
তরুণদের মধ্যে ডেঙ্গু আক্রান্তের প্রবণতা বেশি হওয়ার কারণ সম্পর্কে অনুপ্রাণ বিশেষজ্ঞ ড. মাহবুব সিদ্দিকি বলেন, আমরা সব সময় বলে আসছি ডেঙ্গুর চারটি ধরন রয়েছে। একবার এক ধরনে আক্রান্ত হলে ওই ধরনের অ্যান্ডিবডি শরীরে তৈরি হয়ে যায়। যাদের বয়স বেশি তারা কোনো না কোনো সময় তিন বা চারটি ধরনেই আক্রান্ত হয়ে যায়। ফলে তাদের মধ্যে ডেঙ্গুতে আক্রান্তের প্রবণতা কম দেখতে পাই। অন্যদিকে তরুণরা যেহেতু ভাইরাসের সব ধরনে এখনো আক্রান্ত হয়ে ওঠেনি, ফলে সাম্প্রতিক বছরগুলোয় তরুণরা বেশি আক্রান্ত হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘পানি এত দ্রুত এলো, কিছুই সরানোর সুযোগ পাইনি’
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আর কতদিন?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভূমি মন্ত্রণালয়ে সব কর্মকর্তা-কর্মচারীর তথ্য পাঠাতে অনিহা কেনো?
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘সন্ত্রাসবাদী’ সন্দেহে সিঙ্গাপুর ফেরত দুইজনের ৩ দিনের রিমান্ড
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাদক ও জুয়া মামলার আসামিদের আইনি সহায়তা না দেয়ার ঘোষণা আইনজীবীদের
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্পষ্টভাবে বলছি, আমি প্রধানমন্ত্রীর বন্ধু না -শাহে আলম
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য: যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরাজিত শক্তির বিরুদ্ধে সচেতন থাকতে হবে -রিজভী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩ নতুন উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে -আইনমন্ত্রী
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৩৩৭০ কোটি টাকা খরচের পরও পানিতে দুর্গন্ধ, নতুন ব্যয়ের ছক
১০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)