সম্ভ্রমহরণে ঊর্ধ্বগতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে সম্ভ্রমহরণ ও শ্লীলতাহানির ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। পুলিশও সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিকে ‘সংকটপূর্ণ’ আখ্যা দিয়েছে।
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম জানান, ২০২৪ সালের প্রথম ছয় মাসেই যত যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে, তা গত বছরের মোট সংখ্যার কাছাকাছি। তিনি বলেন, যখন আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ে, তখন নারীর প্রতি সহিংসতাও বেড়ে যায়।
সংগঠনটি জাতীয় সংবাদপত্রে প্রকাশিত খবরের ভিত্তিতে প্রতিবেদন প্রস্তুত করেছে। তাতে দেখা যায়, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৩৫৪টি ধর্ষণের ঘটনা নথিভুক্ত হয়েছে, যা ২০২২ সালের মোট ৩৬৪ ঘটনার প্রায় সমান। মহিলা পরিষদ আরও মনে করে, প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি।
পুলিশের তথ্যও এই প্রবণতার সত্যতা প্রমাণ করে। গত বছরের প্রথম ছয় মাসে যেখানে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ছিল ৯ হাজার, এ বছরের একই সময়ে সেটি বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজারের বেশি।
যদিও পুলিশ আলাদাভাবে যৌন নিপীড়ন নিয়ে কোনো মন্তব্য করেনি, তবে তারা সার্বিক নিরাপত্তার অবনতিতে উদ্বেগ প্রকাশ করেছে। পুলিশের মুখপাত্র এ এইচ এম সাহাদাত হোসাইন বলেন, এটি একটি সংকটজনক পরিস্থিতি। পুলিশ সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।