ভরা মৌসুমেও শরীয়তপুরে ইলিশের দেখা নেই
, ০৪ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩০ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২৯ আগস্ট, ২০২৫ খ্রি:, ১৪ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
শরীয়তপুর সংবাদদাতা:
ভরা মৌসুমেও ইলিশের দেখা না পেয়ে চরম হতাশার মধ্যে রয়েছেন জেলেরা। এ পরিস্থিতিতে বন্ধ হয়ে গেছে অনেক মাছের আড়ত। সেখানে আগের মত হাঁকডাকও নেই। অনেক আড়তদার জেলেদের কাছ থেকে অগ্রিম দাদনের টাকা ফেরত নেওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।
জেলেরা বলছেন, দিন-রাত নদীতে চষে বেড়ালেও জ্বালানি খরচ উঠছে না। পদ্মা ও মেঘনা নদীতে প্রত্যাশিত পরিমাণে ইলিশ ধরা না পড়ায় বাজারে ইলিশ কম আসছে।
শরীয়তপুরের সদর, নড়িয়া, ভেদরগঞ্জ উপজেলা সদর, সখিপুর বাজার, ডামুড্যা উপজেলা ও গোসাইরহাট বাজার ঘুরে দেখা যায়, সেখানে তেমন ইলিশ নেই। অল্প কিছু ইলিশ নিয়ে বসে আছেন বিক্রেতারা; তাও আকারে খুবই ছোট। দাম বেশি শুনে অধিকাংশ ক্রেতাই চলে যাচ্ছেন।
তবে যেসব ক্রেতাদের আর্থিক অবস্থা তুলনামূলক ভালো তাদের কারো কারো বাজারের থলেতে ইলিশের জায়গা হয়েছে। বেচাকেনায় মন্দাভাব থাকায় ইলিশের বাজারেও হাঁকডাক কিংবা হইচই নেই। এ চিত্র অন্যান্য বছরের চেয়ে একেবারেই ভিন্ন।
গোসাইরহাট উপজেলার ইলিশ বিক্রেতা আবদুল রাজ্জাক বলেন, ইলিশের এত দাম! গত দুই বছরের এ সময়ের দেড় থেকে প্রায় দ্বিগুণ। বাজারে ইলিশ আসছে কম, সাইজে ও ছোট। প্রতিদিন ইলিশ আসে দেড় থেকে দুই মণ। এর অর্ধেকই অবিক্রীত থেকে যায়। বেচাকেনা কম হওয়ায় খুব হতাশ লাগছে।
নড়িয়া উপজেলার ঘড়িসার এলাকার জেলে রিপন শেখ, বিটুল দেওয়ান ও একই উপজেলা কার্তিকপুর এলাকার জেলে মিজানুর রহমান বলেন, প্রতি রাতে পদ্মা, মেঘনায় ট্রলারে ডিজেল পোড়াইয়া ও অন্যান্য খাতে খরচ পড়ে দুই হাজার টাকা। জালে ইলিশ উঠে ২০ থেকে ২৫টা। ধরা কম পড়নে বাজারেও ইলিশ আসতেছে কম। ইলিশের মৌসুমেও ইলিশ পাইতাছি না। আয় রুজি কম। পরিবার নিয়া বিপদে আছি।
শুরেশ্বর ফেরিঘাটের আড়তদার জসিম দেওয়ান বলেন, ভরা মৌসুমেও দেখা মিলছে না বাংলাদেশের ঐতিহ্যবাহী স্বাদের মাছ ইলিশের। আমাদেরও এখানে আগের মত হাঁকডাক পড়ছে না।
পালেরচর ও আলু বাজার ফেরিঘাটের আড়তদার বাবুল মাঝি ও সলিম মিয়া বলেন, দিন দিন বন্ধ হয়ে যাচ্ছে অনেক আড়ত। জেলেদের দেওয়া অগ্রিম দাদনের টাকা উত্তোলনের বিষয়েও রয়েছে চরম শঙ্কা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাস-ট্রাকের নিরাপত্তা নিয়ে পরিবহন মালিক সমিতির জরুরি সতর্কতা
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আইফোনের জন্য’ কুবি শিক্ষকের ছেলে খুন!
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৩ সন্তানকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী’
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে -প্রতিমন্ত্রী অমিত
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খননকৃত খালগুলোকে আয়বর্ধক খাতে রূপান্তর করতে হবে -ত্রাণমন্ত্রী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মানসম্মত মাছের খাদ্য নিশ্চিতে কঠোর নজরদারি চালাচ্ছে সরকার -মৎস্য প্রতিমন্ত্রী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জমির মৌজার সঠিক মূল্য নির্ধারণের জন্য কমিটি হচ্ছে -মীর শাহে আলম
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘসময় ধরে দেশের শিক্ষাব্যবস্থার মান ক্ষতিগ্রস্ত করা হয়েছে -রিজভী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমিষ বাদ দিচ্ছেন নিম্ন আয়ের মানুষ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)