সম্ভাব্য এমপি প্রার্থীদের তথ্য সংগ্রহে মাঠে পুলিশ
, ১৯ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৬ ছানী, ১৩৯৩ শামসী সন , ১৫ জুলাই, ২০২৫ খ্রি:, ৩১ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে সম্ভাব্য প্রার্থীদের ব্যাপারে গোয়েন্দা নজরদারি শুরু করেছে পুলিশ সদর দপ্তর। শান্তিপূর্ণ, অবাধ ও সহিংসতামুক্ত নির্বাচন নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহ থেকেই শুরু হয়েছে এই তথ্য সংগ্রহ কার্যক্রম। দেশের প্রতিটি থানাকে নির্দেশ দেওয়া হয়েছে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এমন প্রত্যেক প্রার্থীর ১১টি গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্য সংগ্রহ করে প্রতিবেদন আকারে জমা দিতে। এই কাজকে ‘অত্যন্ত জরুরি’ উল্লেখ করে পুলিশ সদর দপ্তর সব থানাকে তাৎক্ষণিকভাবে প্রতিবেদন পাঠানোর নির্দেশ দিয়েছে।
পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় যে ৭টি বিভাগে তথ্য চাওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে প্রার্থীর পেশাগত পরিচয়, রাজনৈতিক ইতিহাস ও ভূমিকা, সামাজিক ও ধর্মীয় প্রভাব, কোনো উস্কানিমূলক কর্মকা-ে জড়িত থাকার রেকর্ড, বিচারাধীন মামলা বা আগের সাজা, ব্যবসা-বাণিজ্যের ধরন ও আর্থিক লেনদেন এবং বিদেশে যাতায়াত ও সম্পদের বিবরণ।
পুলিশ সদর দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রার্থীদের সম্পর্কে বিস্তারিত তথ্য সারণি আকারে জমা দিতে বলা হয়েছে, যার মধ্যে রয়েছে প্রার্থীর বাবা-মায়ের নাম, স্থায়ী ঠিকানা, মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বরসহ নানা বিষয়। এই কাজকে ‘অত্যন্ত জরুরি’ উল্লেখ করে পুলিশ সদর দপ্তর সব থানাকে তাৎক্ষণিকভাবে প্রতিবেদন পাঠানোর নির্দেশ দিয়েছে।
ঢাকা জেলার একটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আমরা কয়েক দিন আগে সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রণয়নের নির্দেশনা পেয়েছি। এরপরই থানায় বিশেষ টিম গঠন করে তথ্য যাচাই-বাছাইয়ের কাজ শুরু করেছি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বর্জ্য ফেলা হয় সড়কে, নালা খাল রুদ্ধ হয়ে পানিবদ্ধতা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুই সন্তানকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অনলাইনে অস্ত্রের রমরমা বাণিজ্য
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা, সাক্ষাতকারে শেখ হাসিনা
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশে এখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে -তথ্যমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সায়েদাবাদে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না -অর্থমন্ত্রী
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ববিদ্যালয়ে সাশ্রয়ী মূল্যে সৌরবিদ্যুৎ উৎপাদনে ইউজিসির উদ্যোগ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা প্রধানমন্ত্রীর
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ঔষধি উদ্ভিদের ডেটাবেজ তৈরি করল বাংলাদেশ
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জাল নোট রাখলে শাস্তি, আসছে কঠোর আইন
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ব্যাংকের ১০০ টাকার ৪০ টাকাই কোটিপতিদের!
১১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)