সম্পর্ক বাড়াতে পিছুটান নেই, আমিরাতকে ইরান
, ০৫ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৫ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ২৪ জুন, ২০২৩ খ্রি:, ১০ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করেছেন। সেখানে তিনি বলেছেন, আমিরাতের সঙ্গে সম্পর্ক সম্প্রসারণের ক্ষেত্রে ইরানের কোনো পিছুটান নেই। এমইএইচআর নিউজ।
বৈঠকে দুই দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক, সাংস্কৃতিক, বৈজ্ঞানিক ও কনস্যুলার ক্ষেত্রে অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়গুলো নিয়ে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আলোচনা ও মতবিনিময় হয়।
আমির-আব্দুল্লাহিয়ান দুই দেশের সম্পর্কের ক্রমবর্ধমান প্রবণতার দিকে ইঙ্গিত করে বলেন, দুদেশের রাজনৈতিক ইচ্ছা অনুসারে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে উভয়পক্ষ ইতিবাচক।
আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে ইতিবাচক মনোভাব পোষণ করেন। তিনি দুই দেশের নেতাদের ভালো উদ্দেশ্য বাস্তবায়নে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তুতির ওপর জোর দেন।
বৈঠকে তারা দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার ক্ষেত্রে অগ্রাধিকারমূলক চুক্তির ব্যাপারে একমত হন।
ইরান ও আমিরাত প্রতিবেশী দেশ। দুদেশের মধ্যে সম্পর্ক ঐতিহাসিকভাবে গভীর। আধুনিক আমিরাত প্রতিষ্ঠার কয়েক শতাব্দী আগে থেকে এই সুসম্পর্ক চলছে। উভয় দেশ একে অপরের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। একে অপরের রাজধানীতে দূতাবাসও রয়েছে।
সাম্প্রতিক সময়ে পারস্য উপসাগরের তিনটি দ্বীপ নিয়ে দুদেশের মধ্যে উত্তেজনা চলছে। দ্বীপগুলো হলো- আবু মুসা, বৃহত্তর তুনব ও লেসার। আমিরাত ও ইরান উভয়ের দাবি, তারা আন্তর্জাতিক আইন অনুসারে এই সমস্যার সমাধান করার চেষ্টা করছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)