‘সমৃদ্ধশালী ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তারেক রহমানের নেতৃত্ব প্রয়োজন’
নিজস্ব সংবাদদাতা:
ইসলামের স্বার্থে, দেশের স্বার্থে, দেশের সার্বভৌমত্বের স্বার্থে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের বিকল্প নেই। তারেক রহমানের মতো দেশ নেতা ও ছারছীনার মতো হক্কানি দরবার থাকলে দেশ সকল সংকট কাটিয়ে উঠতে সক্ষম হবে।
গত রোববার ছারছীনার ইছালে ছাওয়াব মাহফিলে যোগদান করে বিশেষ অতিথির বক্তব্যে মাদরাসা শিক্ষক-কর্মচারীদের পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদারের্ছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন এসব কথা বলেন।
জমিয়াতুল মোদারের্ছীনের সভাপতি বলেন, যারা পথভ্রষ্ট ও ইসলামের অপব্যাখ্যাকারী তাদের হাতে ক্ষমতা গেলে দেশে দরবার-খানকা তো থাকবেই না, সাথে সাথে আগামী প্রজন্ম কুরআন-হাদিসের প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত হয়ে চিরতরে অজ্ঞতা ও গোমড়াহীর শিকলে আবদ্ধ হবে। ইসলামের নাম দিয়ে একদল মানুষ ত্বরিকা-তাসাউফ, মাজহাব ও ঈমান-আক্বিদা ধ্বংসের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এসব কিছু ঠিক রাখার জন্য দেশে আগামীদিনে একটা বলিষ্ঠ সরকার প্রয়োজন। যে সরকার ছারছীনাসহ সকল হক্কানি দরবারের প্রতি শ্রদ্ধাশীল থাকবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।