সমালোচনার সুযোগ থাকুক, শক্তিশালী মিডিয়া চায় সরকার -তথ্য উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক:
সরকার গণমাধ্যমের সমালোচনাকে স্বাগত জানায় এবং দেশে একটি শক্তিশালী ও প্রাণবন্ত মিডিয়া দেখতে চায় বলে জানিয়েছেন সরকারের তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
গণমাধ্যমের ভূমিকা নিয়ে আত্মসমালোচনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। দীর্ঘ স্বৈরাচারী পরিবেশে সাংবাদিকতার মানদ- পরিবর্তিত হয়েছে উল্লেখ করে ডা. জাহেদ বলেন, “মিডিয়াকে নিজেদের ভুল-ত্রুটি চিহ্নিত করে নীতিমালা তৈরির উদ্যোগ নিতে হবে।”
মিডিয়া রিফর্ম কমিশনের সুপারিশ বাস্তবায়নে দ্রুত উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, “বাস্তবায়ন রাতারাতি সম্ভব না হলেও দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার চেষ্টা থাকবে।”
ফেক নিউজ ও বিভ্রান্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তথ্য উপদেষ্টা বলেন, “মেইনস্ট্রিম মিডিয়াতেও মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ও ম্যালইনফরমেশন ছড়ানোর প্রবণতা তৈরি হয়েছে।” নিজেকে নিয়ে ভুয়া ফটোকার্ড ছড়ানোর উদাহরণ দিয়ে বলেন, “বক্তব্য বিকৃত করে প্রচার করা অন্যায় এবং ফেক নিউজ মোকাবিলায় আইনগত ও সচেতনতামূলক উদ্যোগ নেওয়া হবে।”
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।