চলন্ত গাড়িতে ধাক্কা দিয়ে অভিনব কায়দায় কাপড় লুট, গ্রেপ্তার ৫
, ১৬ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ হাদী আশার, ১৩৯৩ শামসী সন , ০৫ মে, ২০২৬ খ্রি:, ২৩ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
রাজধানীর বিমানবন্দর এলাকায় চলন্ত গাড়িকে ধাক্কা দিয়ে চালককে বিভ্রান্ত করে অভিনব কায়দায় ৩০ লাখ টাকা মূল্যের গার্মেন্টস কাপড় লুটের ঘটনায় জড়িত পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ডিএমপির উত্তরা বিভাগের বিমানবন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) পারভেজ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ৩০ এপ্রিল চায়না থেকে আমদানিকৃত বিদেশি কাপড়ের ৯০টি রোল নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার পথে রওনা দেন মাহমুদুল হাসান। পরে গত ১ মে ভোরে বিমানবন্দর থানাধীন ১ নম্বর সেক্টরের জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পৌঁছা মাত্র অজ্ঞাত গাড়ি ধাক্কা দেয়। ধাক্কা দেয়া গাড়িকে আটকাতে গেলে কাপড় ভর্তি কাভার্ডভ্যান রহস্যজনকভাবে চুরি হয়ে যায়।
এই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ৩ মে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করে পুলিশ। পরে একইদিন রাতে ঢাকার দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে মুন্না হাসান, আবু হাসান, গোলাম মোস্তফা ও রজব আলীকে গ্রেপ্তার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পরদিন ভোরে ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে রজব দেওয়ানের বাসা থেকে চুরি হওয়া ৯০টি ফেব্রিক্সের রোল উদ্ধার করা হয়। এছাড়া চুরি হওয়া কাভার্ডভ্যান এবং চুরির কাজে ব্যবহৃত আরেকটি কাভার্ডভ্যানও উদ্ধার করেছে পুলিশ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যানজট নিরসনে সড়ক নৌপথ ব্যবহারের অবকাঠামো নির্মাণ প্রকল্প নিয়ে বৈঠক
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নতুন পোশাকে পুলিশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কারা আসছেন দুর্নীতি দমন কমিশনে?
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ধান তলিয়েছে বন্যায়, হাওরের কৃষকদের ভরসা এখন মাছ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্থানীয় নির্বাচনে একক প্রার্থী চূড়ান্তই বড় চ্যালেঞ্জ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার মোতায়েন
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চিপস খেয়ে হাসপাতালে ১২ শিক্ষার্থী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঝরে গেলো গণঅভ্যুত্থানের বছরে এসএসসি পাস ৫ লাখ শিক্ষার্থী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএসসিসির সড়ক ব্যবস্থাপনা বিষয়ক সভা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজ থেকে এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢাকায় কিলোমিটারপ্রতি ৬.২৭ টাকা যানজট শুল্ক আরোপের প্রস্তাব
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রেমিট্যান্সে নতুন ইতিহাস, এক অর্থবছরে দেশে এলো ৩৫.৫৬ বিলিয়ন ডলার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)