সমাবেশে আসতে বাধা সৃষ্টি করা সুষ্ঠু নির্বাচনের বিরুদ্ধে অবস্থান -ফখরুল
পুলিশকে উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২৮ তারিখের সমাবেশ সম্পূর্ণ শান্তিপূর্ণ সমাবেশ। সারা দেশ থেকে শান্তিপ্রিয় মানুষ আসবেন। আমরা প্রশাসনকে বলতে চাই, বিশেষ করে পুলিশ প্রশাসনকে। সমাবেশে আসতে বাধা সৃষ্টি করা সুষ্ঠু নির্বাচনের বিরুদ্ধে অবস্থান।
রোববার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ সফল করতে যৌথ সভার আয়োজন করে বিএনপি। সভা শেষে সংবাদ সম্মেলন করেন মির্জা ফখরুল।
ফখরুল বলেন, ২৮ তারিখের (২৮ অক্টোবর) সমাবেশ সম্পূর্ণ শান্তিপূর্ণ সমাবেশ। সারা দেশ থেকে শান্তিপ্রিয় মানুষ আসবেন। আমরা প্রশাসনকে বলতে চাই, বিশেষ করে পুলিশ প্রশাসনকে। আপনারা কোথাও অহেতুক প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না। প্রতিবন্ধকতা সৃষ্টি করে আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করবেন না। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে আমরা যে শান্তিপূর্ণ আন্দোলন করছি, এতে বাধা সৃষ্টি করবেন না। এটা সম্পূর্ণভাবে সুষ্ঠু নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নেওয়া হবে। সেটা মনে রেখে অবশ্যই সহযোগিতা করবেন বলে বিশ্বাস করি।
ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে হুমকি-ধমকির অভিযোগ এনে বিএনপির মহাসচিব বলেন, এখনই তাদের (আওয়ামী লীগ) বিরুদ্ধে মামলা হওয়া দরকার।
মির্জা ফখরুল বলেন, সরকারি দলের বিরুদ্ধে এখনই মামলা হতে হবে। শনিবারও প্রধানমন্ত্রী হুমকি দিয়েছেন, তার আগে ওবায়দুল কাদের বলেছেন, হাত ও দাঁত ভেঙে দেওয়া হবে। কিন্তু এসব বিষয়ে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। উল্টো বিরোধী দলকে নির্মূল করার জন্য সরকারের সঙ্গে একজোট হয়ে কাজ করছে।
এ সময় প্রশাসনের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো, সরকারি কর্মকর্তা যাঁরা আইনশৃঙ্খলার দায়িত্বে রয়েছেন, তারা হুমকি দিচ্ছেন। ধমক দিচ্ছেন, হুংকার দিচ্ছেন।
গত ১৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৪৭টি মামলা দিয়েছে জানিয়ে ফখরুল বলেন, এসব মামলায় আসামি করা হয়েছে ১২ হাজার ৭৩০ জনকে। এ ছাড়া ৪৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কল্পনা করেন, আমরা কোন রাজ্যে, কোন সমাজে বাস করছি। এখন আবার গায়েবি মামলা দেওয়া শুরু করেছে, ৪৭টি একেবারে মিথ্যা মামলা দিয়েছে। ১৮ অক্টোবর থেকে কোথাও কিছু হয়নি, কিন্তু মামলা হচ্ছে।
পুলিশের আইজিপির সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের সাক্ষাতের প্রসঙ্গ তুলে ধরে ফখরুল বলেন, তাদের বলা হয়ছিল, এসব (গায়েবি ও মিথ্যা মামলা) বন্ধ করুন। কিন্তু তারা সেটা বন্ধ করা তো দূরে থাক, আরও নতুন গায়েবি মামলা দেওয়া শুরু করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সমালোচনা করে ফখরুল বলেন, একজন প্রধানমন্ত্রী, নির্বাহী প্রধান অথবা প্রশাসনের প্রধান তিনি কোনো মামলা মোকদ্দমার ব্যাপারে, আদালতের ব্যাপারে, বিচারাধীন মামলার ব্যাপারে এ ধরনের বক্তব্য দিতে পারেন না। সরাসরি তিনি (প্রধানমন্ত্রী) হস্তক্ষেপ করতে নির্দেশ দিয়েছেন যে, সব মামলা করতে হবে, সাক্ষী আনতে হবে, সাজা দেওয়ার ব্যবস্থা করতে হবে। প্রধানমন্ত্রীর বক্তব্যে এটা পরিষ্কারভাবে প্রমাণিত হয়েছে যে তারা সরাসরি ফরমায়েশ করে, আদেশ দিয়ে বিচার বিভাগকে প্রভাবিত করছে এবং ফরমায়েশি রায় দিচ্ছে।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।