সমাজ ব্যবস্থায় অনিয়ম-দুর্নীতি যেন স্বাভাবিক হয়ে গেছে -জিএম কাদের
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপি বলেছেন, অনিয়ম ও দুর্নীতি যেন সমাজ ব্যবস্থায় স্বাভাবিক হয়ে গেছে। যারা সৎ, দেশপ্রেমিক ও ধার্মিক তারা সমাজে অস্বাভাবিক হয়ে আছেন। সমাজ থেকে দুর্নীতি ও অনিয়ম দূর করতে হবে। সমাজে অন্যায় অবিচার হচ্ছে। ফলে আইনের শাসন বাস্তবায়ন করতে হবে। প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।
গত রোববার নারায়ণগঞ্জে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, একশ্রেণির মানুষ আইনের ঊর্ধ্বে থাকে। তাদের আইনের আওতায় আনতে হলে বিশেষ ব্যবস্থা নিতে হবে। আইনের ঊর্ধ্বে থাকার কারণে তাদের আইনের আওতায় আনা যাচ্ছে না। আমরা সত্যিকার অর্থেই আইনের শাসন বাস্তবায়ন চাই। সমাজের অপরাধীরা অপরাধী হিসেবেই চিহ্নিত হোক।
তিনি বলেন, আনোয়ারুল আজিম আনার হত্যাকা- খুবই দুঃখজনক। তবে এ হত্যাকা- ঘটেছে কিনা তা আমরা এখনো নিশ্চিত নই। এ কারণে স্পিকার তার আসন শূন্য ঘোষণা করতে পারছেন না। তবে অপেক্ষা করছি। হয়তো একটা ফলাফল পাওয়া যাবে।
তিনি বলেন, এমপি আনারকে জড়িয়ে সংবাদমাধ্যমে যা শুনতে পাচ্ছি, এগুলো খুবই দুঃখজনক। উনার মতো একজন উচ্চপর্যায়ের ও দায়িত্বশীল ব্যক্তি নৈতিক স্খলনের সঙ্গে যদি সত্যিই জড়িত থাকেন তাহলে আমরা এ ধরনের আর কোনো ব্যক্তি এমন মহান জায়গায় আসুক এটা চাই না।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।