সব মতবিরোধ জনসমক্ষে আনতে হয় না -শাহদীন মালিক
, ২৪ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৬ আশির, ১৩৯২ শামসী সন , ২৫ মার্চ, ২০২৫ খ্রি:, ১০ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
সম্প্রতি সেনাবাহিনীর উপর আওয়ামী লীগকে পুনর্বাসন করার পরিকল্পনার যে অভিযোগ উঠেছে সে বিষয়ে একটি সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. শাহদীন মালিক।
তিনি বলেন, ছাত্র সমন্বয়কারী বা যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে তারা আমার মতো ৭০ বছর বয়স্ক লোক না। অর্থাৎ তাদের তারুণ্যের উদ্বীপনা তো থাকবেই। এখন তারাও তো রাজনীতিতে নতুন। রাজনীতিতে কোথায় কী বলা যায় যায় আর কোথায় কী বলা যায় না এইটা শিখতে সবারই সময় লাগে। অর্থাৎ কিছুটা অপরিপক্কতা, কিছুটা অতিউৎসাহ, কিছুটা উত্তেজনার বশবর্তী হয়ে তারা এই কথা বলেছেন। না বললেই ভালো হতো।
তিনি আরও বলেন, বঙ্গভবনে হোক বা গণভবনে হোক বা প্রধান উপদেষ্টার কার্যালয়ে হোক, অনেক কথাবার্তা হয়। দুই একটা ব্যাপারে কেউ কেউ দ্বিমত হয়। আপত্তি করে। কিছু জিনিস আছে যেগুলো জনসমক্ষে আসতে হয় না। যেগুলো কারো জন্য মঙ্গল ডেকে আনে না। সব মতবিরোধ জনসমক্ষে আনতে হয় না।
সেনাবাহিনীর উপর অভিযোগের পরে দুই দিনে আইএসপিআর থেকে কোনো বক্তব্য না পাওয়ায় কি ধরেই নেওয়া হবে যে হাসনাত আব্দুল্লাহ এর সেবাবাহিনীকে নিয়ে করা অভিযোগ সত্য, এ প্রশ্নের জবাবে ড. শাহদীন মালিক বলেন, এটা তো এক তরফা কথা হয়েছে। আমরা একজনের বক্তব্য পেয়েছি। সেনাবাহিনী ঠিকই করেছে, তারা যদি বলে দিতো আমরা এইটা বলেছি কি বলি নাই, করেছি কি করি নাই, তাহলে ব্যাপারটা আরও গুলিয়ে যাবে। দুই-চার দিনের মধ্যে নতুন ইস্যু আসবে আর এইটা চাপা পরে যাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-পাকিস্তানের প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা জোরদারে আলোচনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনসিপির দুই শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডিএমপির সাবেক কমিশনারসহ ৩ জনের মৃত্যুদণ্ড
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পিতা-মাতার ভরণপোষণ আইন সংশোধন হবে -সমাজকল্যাণমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন উদ্যোক্তা না আসাই আয় বৈষম্যের মূল কারণ -বাণিজ্যমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
-৫শ ও ১ হাজার টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডে ঝুলে আছে ৬৭ হাজার আবেদন
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘চীনের সাথে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে’
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জমি দিয়ে ফ্ল্যাট নিলেই ‘কোটি টাকার’ করের ফাঁদ!
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পারসোতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)