সব ধরনের ক্ষতিকর পানীয় নিষিদ্ধ করা প্রয়োজন
যেসব পানীয় প্লাস্টিকের বোতলে ও প্লাস্টিক মোড়কে বিক্রি হয় সেগুলোর উপর উচ্চহারে কর আরোপ করা প্রয়োজন বলে মনে করে ‘পবা’ নামক একটি সংগঠন।
সংগঠনটি বলেছে, পৃথকভাবে এসব পণ্যের উপর পরিবেশ কর ও স্বাস্থ্য উন্নয়ন কর আরোপ করা প্রয়োজন। একইসঙ্গে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক মোড়কে পানীয় মোড়কজাত নিষিদ্ধ করতে হবে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলা হয়।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বিশুদ্ধ খাদ্য আদালত অনুমোদনবিহীন পাঁচটি ইলেকট্রোলইট পানীয় বিক্রি নিষিদ্ধ করেছে। মানবদেহের জন্য ক্ষতিকর এসব পানীয়গুলো হচ্ছে- একমি ও এসএমসি কোম্পানির এসএমসি প্লাস, প্রাণের অ্যাক্টিভ, ব্রুভানা বেভারেজ লিমিটেডের ব্রুভানা, দেশবন্ধু ও আগামী কোম্পানির রিচার্জ এবং আকিজের টারবো। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন না নিয়েই বাজারে বিক্রি করে আসছিল। ইতোমধ্যে এসএমসি প্লাস নামক পানীয় বাজারজাতকারী প্রতিষ্ঠান নিরাপদ খাদ্য আদালতে দোষ স্বীকার করেছেন এবং অনুমোদনের বিষয়টি জানা নেই উল্লেখ করেছেন। নিরাপদ খাদ্য আদালত তাদের ১৬ লাখ টাকা জরিমানা করেছে এবং বাজার থেকে সব ইলেক্ট্রোলাইট পানীয় প্রত্যাহারের আদেশ দিয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।