সবাই সতর্ক থাকলে ডেঙ্গু থেকে পরিত্রাণ পেতে পারি : স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
আমরা সবাই সতর্ক থাকলে ডেঙ্গু থেকে পরিত্রাণ পেতে পারি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
গতকাল জুমুয়াবার (৪ আগস্ট) সকালে খামারবাড়ি গোলচত্বর এলাকায় কৃষক লীগ আয়োজিত এডিস মশা নিধন ও সচেতনতা তৈরি অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
আসাদুজ্জামান খান কামাল বলেন, আমরা সবাই সতর্ক থাকলে ডেঙ্গু থেকে পরিত্রাণ পেতে পারি। ডেঙ্গু একটা সিজনাল রোগ, মশাবাহিত রোগ। আমরা যার যার বাড়িতে, যার যার আঙিনা পরিষ্কার রাখতে পারি।
এসময় ডেঙ্গু দমনে প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে এগিয়ে আশায় কৃষক লীগের প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।