সবাইকে জানিয়েই দেশত্যাগ করেন হামিদ
-ছিল না বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা
, ১৩ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৩ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ১২ মে, ২০২৫ খ্রি:, ২৯ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
১৯৮৬ সালের ওয়ারেন্ট অব প্রিসিডেন্স (২০২০ সালে সংশোধিত) অনুযায়ী চতুর্থ স্থানে অবস্থান সাবেক রাষ্ট্রপতির। সে হিসেবে তিনি একজন গানম্যান ও তিন থেকে পাঁচজন পুলিশ সদস্যের প্রটেকশন পেয়ে থাকেন। মৃত্যুর আগ পর্যন্ত একজন সাবেক রাষ্ট্রপতি এ সুবিধা পেয়ে থাকেন। সে অনুযায়ী আবদুল হামিদ বাসা থেকে বের হওয়ার পরপরই যথাযথ কর্তৃপক্ষ বিষয়টি অবগত হওয়ার কথা। রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকার বাসা থেকে বেরিয়ে রাত ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। পরিবারের আরও দুই সদস্যসহ প্রায় চার ঘণ্টা অবস্থান করেন ইমিগ্রেশন বিভাগে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সেরে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষেই রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি-৩৪০ নম্বর ফ্লাইটে থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়েন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন গোয়েন্দা কর্মকর্তা বলেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ বিমানবন্দরে পৌঁছার পর উচ্চ পর্যায়ে বিষয়টি অবগত করেছিলেন সংশ্লিষ্টরা। তখন নিষেধাজ্ঞার তালিকায় তার নাম থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। নাম না থাকায় তাকে সসম্মানে দেশ ত্যাগ করতে অনুমতি দিতে বাধ্য হন দায়িত্বরত কর্মকর্তারা। এর বাইরে তিনি চতুর্থ স্টেজের ক্যানসার রোগী বলে অবগত করেছিলেন দায়িত্বরত কর্মকর্তাদের।
দায়িত্বশীল সূত্রে জানা গেছে, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের বিষয়টি সবাই অবগত ছিলেন। ব্যবহার করেছেন ভিআইপি টার্মিনালও। সে সময় তার সঙ্গে ছিলেন শ্যালক ডা. এ এম নওশাদ খান ও ছোট ছেলে রিয়াদ আহমেদ।
তবে গণহত্যায় নির্দেশ দেওয়ার অভিযোগে গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় হওয়া মামলার আসামি তিনি। আবদুল হামিদসহ ১২৪ জনের বিরুদ্ধে মামলা করেছিলেন তহমুল ইসলাম মাজহারুল নামে একজন। তবে বিভিন্ন বিমানবন্দর, সমুদ্রবন্দর এবং স্থলবন্দরে পাঠানো নিষেধাজ্ঞার তালিকায় আবদুল হামিদের নাম ছিল না। এ কারণে দেশ ছাড়তে কেউ তাকে বাধাও দেয়নি বলে নিশ্চিত করেছেন একাধিক সূত্র।
সূত্র বলছেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে পৌঁছার পর থেকে দেশত্যাগ পর্যন্ত সার্বিক বিষয়ে একটি প্রতিবেদন প্রস্তুত করেছে একটি গোয়েন্দা সংস্থা। তা পাঠানো হয়েছে সরকারের উচ্চ পর্যায়ে। রিপোর্টে বলা হয়, টিজি বিমানযোগে চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংককগামী যাত্রী আবদুল হামিদ ভিআইপি টার্মিনালে এলে টার্মিনাল ইনচার্জ ওসি ইমিগ্রেশনকে বিষয়টি জানান। তিনি আলাদা দুটি সংস্থার দুই কর্মকর্তাকে বিষয়টি অবহিত করেন। তারা দুজনই এ বিষয়ে অনাপত্তি দেন। এ অনাপত্তির বিষয়টি ইমিগ্রেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়। ওসি ইমিগ্রেশন ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ, প্রাপ্ত অনাপত্তি এবং ইমিগ্রেশন ফরট্র্যাক সিস্টেমে কোনো বিরূপ মন্তব্য না থাকায় ভিআইপি টার্মিনালের ইনচার্জকে ইমিগ্রেশন করার নির্দেশ দেন। টার্মিনাল ইনচার্জ ইমিগ্রেশন সম্পন্ন করেন। এ প্রতিবেদনে কর্মকর্তাদের নাম, পদবি এবং টেলিফোন নম্বরও উল্লেখ করা হয়েছে।
এদিকে আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় অতিরিক্ত আইজিপিকে (প্রশাসন) প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে ইমিগ্রেশন পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার তাহসিনা আরিফকে প্রত্যাহার, কিশোরগঞ্জ সদর থানায় মামলার তদন্ত কর্মকর্তা এসআই আজহারুল ইসলাম এবং এসবি কর্মকর্তা সোলায়মানকে সাময়িক বরখাস্ত করা হয়। প্রত্যাহার করা হয়েছে কিশোরগঞ্জের পুলিশ সুপারকেও।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বছরের পর বছর একই চিত্র, সড়ক নিয়ে ক্ষোভে ফুঁসছে শহরবাসী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্বেচ্ছাশ্রমে জমির আইল হলো রাস্তা, স্বস্তিতে দুই গ্রামের মানুষ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুলাই-আগস্টে দেশে রয়েছে বন্যার আশঙ্কা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডার্ক ওয়েব-ক্রিপ্টোতে অপরাধ ঠেকাতে ‘সাইবার ফরেনসিক’
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিএমপির পাঁচ এডিসি ও এক এসিকে বদলি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাইকোর্টে একদিনেই নিষ্পত্তি ২,৪১১ পুরোনো মামলা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাইকোর্টে একদিনেই নিষ্পত্তি ২,৪১১ পুরোনো মামলা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘চীন থেকে বাংলাদেশের যুদ্ধবিমান কেনার বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত’
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজনীতিবিদরা সমালোচনার ঊর্ধ্বে নন -ফখরুল
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘সরকার এলপিজির দাম কমিয়েছে, ধাপে ধাপে জ্বালানির দামও কমবে’
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জাল যার, পানি তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা -মৎস্য প্রতিমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুলাই-সংশ্লিষ্ট মামলায় বাহিনীর এজাহারভুক্ত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে রিট
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












