সবচেয়ে পাতলা আইফোনের নকশা করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত আবিদুর চৌধুরী
, ১৯ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ রবি’, ১৩৯৩ শামসী সন , ১৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২৮ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) পাঁচ মিশালী
নাম তার ‘আইফোন এয়ার’। মডেলটির পুরু মাত্র ৫ দশমিক ৬ মিলিমিটার হলেও বেশ মজবুত। অ্যাপলের তৈরি সবচেয়ে পাতলা এই আইফোনের ফ্রেম তৈরি করা হয়েছে টাইটানিয়াম ধাতু দিয়ে। আইফোনটির নকশা করেছেন অ্যাপলের ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার বাংলাদেশি বংশোদ্ভূত আবিদুর চৌধুরী।
আইফোন এয়ারের পুরুত্ব আগের মডেলের তুলনায় প্রায় এক-তৃতীয়াংশ কম। একটি একক ক্যামেরা আছে এই ফোনে। নতুন ফোনের ব্যাটারি ছোট হওয়া সত্ত্বেও বিশেষ বিদ্যুৎসাশ্রয়ী সফটওয়্যার এটিকে সারা দিন সচল রাখতে সাহায্য করে।
গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রে আয়োজিত উন্মোচন অনুষ্ঠানে আইফোন ১৭ সিরিজের চারটি মডেলের আইফোন আনার ঘোষণা দিয়েছে অ্যাপল। উন্মোচন অনুষ্ঠানে আবিদুর নতুন ফোনটিকে বিশেষ বিস্ময় হিসেবে বর্ণনা করেছেন।
আবিদুর চৌধুরী নিজের ওয়েবসাইট ও লিংকডইনে লিখেছেন, ‘আমার জন্ম লন্ডনে হলেও বর্তমানে সান ফ্রান্সিসকোতে অ্যাপলের একজন ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার হিসেবে কাজ করছি।’ আবিদুর নিজে সমস্যা সমাধান করতে পছন্দ করেন ও নতুন কিছু শেখা উপভোগ করেন। তিনি এমন পণ্য তৈরি করতে অনুপ্রাণিত, যা ছাড়া মানুষ থাকতে পারে না।
আবিদুরের লিংকডইন অ্যাকাউন্টের তথ্যমতে, তিনি যুক্তরাজ্যের লাফবরো ইউনিভার্সিটি থেকে প্রোডাক্ট ডিজাইন অ্যান্ড টেকনোলজি নিয়ে পড়াশোনা করেছেন।
আবিদুর চৌধুরী তার কর্মজীবনের শুরুতে যুক্তরাজ্যের কেমব্রিজ কনসালট্যান্ট ও কারভেন্টায় ইন্টার্নশিপের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করেন। পরে লন্ডনের একটি ডিজাইন স্টুডিও লেয়ারে শিল্প নকশাকার হিসেবে কাজ করেন। বিভিন্ন এজেন্সি, স্টার্টআপ ও উদ্ভাবনী প্রতিষ্ঠানের সঙ্গেও কাজ করেছেন তিনি।
২০১৯ সালে আবিদুর ক্যালিফোর্নিয়ার অ্যাপলে একজন শিল্প নকশাকার হিসেবে যোগ দেন। এর পর থেকে তিনি অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস তৈরির দলে সদস্য হিসেবে কাজ করছেন। সদ্য উন্মোচিত আইফোন এয়ারও তার এ কাজেরই একটি অংশ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
করমচা খেলে কী হয়? জানুন এর স্বাস্থ্য উপকারিতা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কাঁঠালের বীজ খেলে কী হয় জানুন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঘরোয়া মসলায় লুকিয়ে থাকা চিকিৎসাগুণ সম্পর্কে জানেন?
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আমে কীটনাশক রয়েছে কিনা? পরীক্ষা করুন পাঁচ পদ্ধতিতে
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মহাবিশ্ব দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে: নতুন গবেষণা
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কাচারি ঘরের ইতিকথা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কদম মুবারকে কদম রসূল
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবন প্রতিযোগিতায় বাংলাদেশি দুই শিক্ষার্থীর সাফল্য
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামের বীজের গোপন গুণ, যা অনেকেরই অজানা
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এই চার পানীয় শরীর থেকে ক্ষতিকর পদার্থ বের করে দেয়
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভুট্টায় প্রোটিন বাড়ানোর নতুন জিন আবিষ্কার
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












