সন্ধ্যা নামলেই আসে হাতির পাল, গ্রামে গ্রামে আতঙ্ক
, ০৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০১ রবি’, ১৩৯৩ শামসী সন , ৩০ আগস্ট, ২০২৫ খ্রি:, ১৫ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
শেরপুর সংবাদদাতা:
ঝিনাইগাতী উপজেলার সীমান্তসংলগ্ন এলাকায় দীর্ঘদিন পর আবারও বন্যহাতির আতঙ্ক ছড়িয়ে পড়ছে। খাদ্যের সন্ধানে গারো পাহাড় থেকে লোকালয়ে নেমে হাতির দল কৃষকের ফসল ধ্বংস করে দিচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২৪ আগস্ট) রাত থেকে নলকুড়া ইউনিয়নের সন্ধ্যাকুড়া, হলদীগ্রাম, গুমড়া, রাংটিয়া এবং কাংশা ইউনিয়নের ছোট-বড় গজনী ও তাওয়াকুচা এলাকায় ৪৫ থেকে ৫৫টি হাতির দল অবস্থান করছে।
দিনের বেলা পাহাড়ের বিভিন্ন টিলায় ঘোরাঘুরি করে খাবার খুঁজলেও সন্ধ্যার দিকে তারা লোকালয়ে নেমে আসে। গ্রামবাসী মশাল জ্বালিয়ে ও চিৎকার-হৈহুল্লোড় করে হাতির দল জঙ্গলে ফেরাতে চেষ্টা করছে। তবে এ ধরনের চেষ্টা সবসময় কার্যকর হচ্ছে না।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে দেখা গেছে, সন্ধ্যাকুড়া এলাকায় হাতির দল গোলাপ বাগান, আকাশমণি গাছের বাগান এবং বিভিন্ন সবজি ক্ষেতে অবস্থান করছে। এর ফলে ধান ও সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হচ্ছে।
সন্ধ্যাকুড়া গ্রামের কৃষক দেলোয়ার বলেন, গত রাতে হাতি আমার ২৫ শতাংশ ধানক্ষেত পিষ্ট করেছে। খুব কষ্টে জীবনযাপন করছি। হাতির অত্যাচার সহ্য করা কঠিন।
সাব্বির নামে আরেকজন বলেন, আমার বরবটি ও বেগুনের ক্ষেত নষ্ট হয়েছে। হাতির দল প্রতিটি ঘরে ক্ষতি করছে। এ ব্যাপারে সরকারের হস্তক্ষেপ প্রয়োজন।
ময়মনসিংহ বন বিভাগের রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম জানান, হাতির খাদ্যের জন্য পাহাড়ে সুফল বাগান তৈরি করা হয়েছে। এ ছাড়া চলতি মাসে প্রতিটি বিটে দুই হাজার করে কলাগাছ রোপণের কর্মসূচি শুরু হয়েছে, যা বড় হলে হাতির খাবারের সংকট কমবে। বন বিভাগ ও ইআরটি সার্বক্ষণিকভাবে হাতিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৫১তম বিসিএসে নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দ্বিমুখী চাপে পোশাক শিল্প -জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মিয়ানমারে পাচারের সময় ৩০ টন ইউরিয়া জব্দ, আটক ২
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরু অক্টোবরে
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আজাদ জম্মু-কাশ্মীরের নতুন প্রেসিডেন্ট নাজিব
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কিশোর গ্যাং অভিযোগে কুমিল্লায় একরাতে আটক ৬২৪
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাকে হত্যার পর কুপিয়ে বাবাকেও আহত, অভিযুক্ত ছেলে আটক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মেধাপাচারের প্রবণতাকে উল্টো দিকে ঘোরাতে হবে -শিক্ষামন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)