সন্ত্রাস ও নিপীড়ন ছাড়া সরকারের ক্ষমতায় থাকা কঠিন -ওয়ার্কাস পার্টি
, ২১শে রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৫ তাসি, ১৩৯০ শামসী সন , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ৩০শে মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সন্ত্রাস ও নিপীড়ন ছাড়া সরকারের ক্ষমতায় টিকে থাকা কঠিন।
তিনি বলেন, সরকার ও সরকারি দল নিজের নাক কেটে বিরোধীদের যাত্রাভঙ্গ করছে। রাষ্ট্রপতি পদে দলের অভিজ্ঞ ও পোড় খাওয়া কাউকে মনোনীত করতে না পারা সরকারি দলের রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সেগুনবাগিচায় দলের রাজনৈতিক পরিষদের সভায় সভাপতি হিসাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকার ও সরকারি দলের আর এর দেউলিয়াত্বের প্রমাণ ঐতিহ্যবাহী বড় রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ তাদের নিজেদের মধ্য থেকেও কোনো অভিজ্ঞ, গ্রহণযোগ্য ও পোড় খাওয়া রাজনীতিককে মনোনীত করতে পারল না। সরকারি দলের মন্ত্রী, এমপি ও নেতাদেরও রাষ্ট্রপতি পদের গুরুত্বপূর্ণ নির্বাচনে কোনো মতামত বা ভুমিকা রাখার অবকাশ নেই। প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্তেই যদি রাষ্ট্রপতি মনোনীত হন তাহলে সরকার বা সরকারি দলে আর গণতন্ত্রের সুযোগ কোথায়!’
তিনি বলেন, বিরোধীদের উপর সন্ত্রাস ও নিপীড়ন ছাড়া এই সরকারের ক্ষমতায় টিকে থাকা কঠিন। মানুষের পুঞ্জীভূত ক্ষোভকে তারা দমন-নিপীড়নের পথে নিয়ন্ত্রণে রেখে অনৈতিক ক্ষমতা প্রলম্বিত করতে চায়।এ জন্য বিরোধীদের শান্তিপূর্ণ পদযাত্রাও সরকার ও সরকারি দলের হামলা আক্রমণ শিকার হচ্ছে। একটা সরকার ও সরকারি দলের রাজনৈতিক দেউলিয়া দশার প্রমাণ।
সরকার নিজেদের দখলদারিত্ব বজায় রাখতে যেয়ে সারা দেশে সন্ত্রাস ছড়িয়ে দিচ্ছে এবং দেশকে ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে, যোগ করেন তিনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)