দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা:
সন্ত্রাসী নেতানিয়াহুর মার্কিন সফর ঘিরে আরও উত্তাল ইসরায়েল
, ১৮ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৭ ছানী, ১৩৯২ শামসী সন , ২৫জুলাই, ২০২৪ খ্রি:, ১০ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইসরায়েলের সন্ত্রাসী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরে ব্যাপক তোলপাড় দেখা দিয়েছে তেলআবিবে। রাগে-ক্ষোভে রাস্তায় নেমেছে তাদের অধিবাসীরা। ব্যাপক গালমন্দ ও সমালোচনা করছে সন্ত্রাসী নেতানিয়াহুর। বর্তমান পরিস্থিতি সামাল না দিয়ে রাজনৈতিক স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে ওয়াশিংটন গেছে নেতানিয়াহু- এমনই অভিযোগ ক্ষুব্ধ ইসরায়েলিদের। তাদের দাবি চলমান পরিস্থিতিতে দেশে থেকেই সংকট সমাধানে তার মনোযোগ দেয়া উচিত ছিল।
ক্ষুব্ধ ইসরায়েলিরা হাতে হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে রাস্তায় নামে। সেসব প্ল্যাকার্ডে হিব্রু ভাষায় লিখা ছিল- ‘চুক্তি হবে না তো সফরও হবে না’ বিক্ষোভকারী এক নাগরিক বলেছে, রাজনৈতিক স্বার্থসিদ্ধি করতে ওয়াশিংটন যাচ্ছে নেতানিয়াহু। তার কোন অধিকার নেই এই মুহূর্তে যুক্তরাষ্ট্র যাওয়ার। আমাদের বহু সমস্যা রয়েছে, যেগুলো তার সমাধান করার কথা এখানে থেকে। যার মধ্যে অন্যতম হলো, হামাসের কাছ থেকে জিম্মিদের ফিরিয়ে আনা।
৭ অক্টোবর তেলআবিবে হামাসের নজিরবিহীন হামলার জন্য নেতানিয়াহু প্রশাসনের দুর্বল নীতিকেই দায়ী করেছে বিক্ষোভকারীরা। চরম ব্যর্থতার দায় নেয়ার মত মেরুদ-ও নেই এই সন্ত্রাসবাদী কাপুরুষ নেতার ইত্যাদি বলে ক্ষোভ ঝাড়ছে বিক্ষোভকারীরা।
ইসরায়েলের আরেক সাবেক সন্ত্রাসবাদী প্রধানমন্ত্রী ইহুদ বারাক বলেছে, নেতানিয়াহুকে কংগ্রেসে কথা বলার সুযোগ দিয়ে ভুল করছে যুক্তরাষ্ট্র। সে বলেছে, ‘ইসরায়েলিদের বিশ্বাস পুরোপুরিভাবে হারিয়েছে নেতানিয়াহু। তার মত ব্যর্থ একজনকে কংগ্রেসে আমন্ত্রণ করে ইসরায়েলিদের কাছে ভুল বার্তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এই আমন্ত্রণের মাধ্যমে নেতানিয়াহুকেও বার্তা দেয়া হচ্ছে যে, তুমি যা করছ, ভালোই করছ। কিন্তু আসলে তো সে তা করছে না।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানি ড্রোন মোকাবিলায় মধ্যপ্রাচ্যে ২০১ সামরিক বিশেষজ্ঞ পাঠালো ইউক্রেন
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
লারিজানিকে হত্যার চূড়ান্ত জবাব দেওয়ার হুমকি ইরানের
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
লারিজানিকে হত্যায় ইরানের নেতৃত্ব ভাঙবে না -পররাষ্ট্রমন্ত্রী আরাগচি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, এক ব্যক্তির মৃত্যুদ- কার্যকর করলো ইরান
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সন্ত্রাসী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধে আমিরাত কেন ইরানের নিশানায়?
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মোজতবা খামেনি
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলের প্রতিরক্ষা ও সতর্কীকরণ ব্যবস্থা থুবড়ে পড়েছে
১৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরায়েলের অস্ত্র উৎপাদন স্থাপনায় হামলা
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্রে ২০২৩ সালের পর সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে গ্যাস
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কাবুলের হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪০৮: দাবি আফগানিস্তানের
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
উপসাগরীয় অঞ্চলে ইরানের সিরিজ ড্রোন হামলা, আমিরাতে প্রাণহানি
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ওমান উপসাগরে তেলবাহী ট্যাঙ্কারে হামলা
১৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)